বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ হাসিনার গাড়ি বহরে হামলার অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের মামলার সাক্ষ্য দিলেন একজন

২০০২ সালের ৩০ আগষ্ট সাতক্ষীরার কলারোয়ায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের দু’টি মামলার সাক্ষ গ্রহণের ৮ম দিনে সাক্ষ্য দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এ্যাড. আজহারুল ইসলাম। আগামী ১৭ অক্টোবর সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য্য করা হয়েছে।

রোববার সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল -৩ এর বিচারক বিশ্বনাথ মণ্ডলের আদালতে এ সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। আদালতের কাঠগড়ায় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৯ জন আসামী উপস্থিতি ছিলেন।

আসামীপক্ষের আইনজীবী ঢাকা সুপ্রীম কোর্ট বার এ্যাসোসিয়েশানের সাবেক সভাপতি জয়নুল আবেদিন জানান, একই সাক্ষীতে ২টা মামলা চলতে পারেনা। হাবিবুল ইসলাম হাবিবকে এই মামলায় ষড়যন্ত্রমুলকভাবে জড়ানো হয়েছে বলে দাবি করেন সুপ্রীম কোর্টের সিনিয়র এই আইনজীবী।

সট: জয়নূল আবেদিন, সাবেক সভাপতি,সুপ্রীম কোর্ট বার এ্যাসোসিয়েশন। সাতক্ষীরা আদালতের সরকারি আইনজীবী আব্দুল লতিফ বলেন, এপর্যন্ত ১১ জন আইনজীবীকে আদালতে সাক্ষ্য দিয়েছেন।

সট: এ্যাড. আব্দুল লতিফ, পিপি সাতক্ষীরা আদালত।
২০০২ সালের ৩০ আগষ্ট সকাল ১০টায় তৎকালিন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। সেখান থেকে যশোরে ফিরে যাওয়ার পথে সকাল ১১টা ৪০ মিনিটের দিকে বিএনপি’র নেতা-কর্মীরা কলারোয়ায় দলীয় অফিসের সামনে একটি যাত্রীবাহি বাস (সাতক্ষীরা-জ-০৪-০০২৯) রাস্তার উপরে আড় করে দিয়ে তার গাড়ি বহরে হামলা চালায়। হামলায় আওয়ামী লীগের ১ ডজন নেতা-কর্মী আহত হন।

এঘটনায় করা হামলা মামলায় ২০২১ সালের ৪ ফেব্রয়ারি তালা-কলারোয়ার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন নেতা-কর্মীকে চার থেকে ১০ বছর মেয়াদে সাজা প্রদান করেন সাতক্ষীরার চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির। এছাড়া গত ১৪ জুন অস্ত্র ও বিস্ফোরক আইনের অপর দুটি মামলায় চার্জ গঠন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন