শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কিয়েভ থেকে পালিয়ে গেছেন জেলেনস্কি, দাবি রুশ স্পিকারের

ইউক্রেনের প্রেসিডেন্ট কিয়েভ ছেড়ে পালিয়েছেন বলে দাবি করেছেন রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভলোদিন।

তিনি বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ অভিযানের দ্বিতীয় দিন শুক্রবার রাজধানী কিয়েভ থেকে পালিয়ে পশ্চিমাঞ্চলীয় লভিব শহরে চলে গেছেন।

সামাজিক যোগাযোগের মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। খবর স্পুটনিকের।

ভলোদিন বলেন, জেলেনস্কি দ্রুততার সঙ্গে কিয়েভ থেকে চলে গেছেন। শুক্রবার তিনি কিয়েভে ছিলেন না। উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে তিনি লাভিভ শহরে চলে গেছেন।

রুশ স্পিকার আরও দাবি করেন, জেলেনস্কির যে ভিডিওবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা আগে রেকর্ড করা।
ভলোদিন বলেন, জেলেনস্কির লাভিভ শহরে চলে যাওয়ার তথ্য ইউক্রেনের সংসদ সদস্যরা দিয়েছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলে ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে সামরিক অভিযানের নির্দেশ দেন।

তার আগে গত সোমবার তিনি দোনবাসের লুহানস্ক ও দোনেস্ক অঞ্চলকে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দেন।

একই রকম সংবাদ সমূহ

১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৬ বছর ধরে এদেশের জনগণের ওপর চালানো নির্যাতন-নিপীড়ন,বিস্তারিত পড়ুন

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন