শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেঁড়াগাছি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ রুহুল কুদ্দুস’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের পাচপোতায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ রুহুল কুদ্দুস’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার ( ২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ৫ নং কেঁড়াগাছি ইউনিয়নের পাচপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ঐ নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন, স্থানীয় গোলাম মোস্তফা ।

কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক শেখ সাজিদ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত ঐ নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক মোঃ ওয়াহেদুল ইসলাম খান সজিব।

প্রধান আলোচক হিসেবে উপস্থিতথেকে বক্তব্য রাখেন, কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও মানবিক সংগঠন আমরা সেবক একতা সংঘের প্রতিষ্ঠাতা এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ রুহুল কুদ্দুস ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কলারোয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ আশিকুর রহমান মুন্না, সাতক্ষীরা কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ আলতামুন, কলারোয়া বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক ও আমরা সেবক একতা সংঘের সভাপতি শেখ আলকামুন, সম্মিলিত সাংবাদিক পরিষদ ( এসএসপি) র সাতক্ষীরা জেলা সমন্বয়কারী ও আমরা সেবক একতা সংঘ ও সীমান্ত প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শফিকুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের রোকনুজ্জামান রোকন, গ্রাম্য চিকিৎসক হাবিবুর রহমান, স্থানীয় আব্দুর রাজ্জাক, সহ স্থানীয় সহস্রাধিক জনসাধারণ ।

এ সময় সরকারের এক যুগপূর্তিতে বিভিন্ন উন্নয়ন মূলক মহাকর্মযজ্ঞের আলোচনা ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় করণীয় ইত্যাদি বিষয়ক আলোচনা করা হয় ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব