শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগআঁচড়া থেকে চুরি যাওয়া নবজাতক তাসিন ৩ দিন পর উদ্ধার, দু’জন আটক

বাগআঁচড়া বাজার থেকে অপহৃত নবজাতক শিশু তাসিন (২৭ দিন) কে তিনদিন পর উদ্ধার করেছে পিবিআই পুলিশ। তাসিন শার্শার রুদ্রপুর গ্রামের আাশরাফুল ইসলাম ও জান্নাতুল ফেরদৌস দম্পতির ছেলে।গত ২০ জানুয়ারি বাগআঁচড়া বাজার থেকে সালমা খাতুন (২৩) নামে এক মহিলা এনজিও’র কর্মী পরিচয়ে ছদ্মবেশ ধারনকরে তাকে চুরি করে নিয়ে যায়। ঘটনার পর পরই প্রথমে পুলিশ ও গোয়েন্দা পুলিশ শিশুটি উদ্ধারে মাঠে নামে। দুদিনের মাথায় পিবিআইকে শিশু উদ্ধারের দায়ীত্ব দেয়া হয়। শনিবার সকাল থেকে দুপুর দুটো পর্যন্ত তারা ভিডিও ফুটেজ পর্যবেক্ষন করে। এর পর তারা মাঠে নামে শিশু উদ্ধারে। তারা গোপন খবরে সাতক্ষীরার কলারোয়া থানার সোনবাড়ীয়া গ্রামে মিলন গাজীর বাড়ী থেকে শনিবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে শিশুটি উদ্ধার করে। এসময় সালমা খাতুন ও তার শশুর লুৎফর গাজী (৫৫) কে আটক করে শার্শা থানায় নিয়ে আসা হয়। শিশু তাসিনকে উদ্ধার করে তার বাবা মা’র কাছে দেয়া হয়েছে। এবং সালমা ও লুৎফর কে জিজ্ঞাসা বাদের জন্য পিবিআই হেফাজতে নেয়া হয়েছে। মাতৃত্বের স্বাদ নিতে নিঃসন্তান সালমা খাতুন শিশুটিকে চুরি করে বলে পুলিশকে জানায়।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক