বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উত্তাল রাশিয়া, পুতিন হটাতে বিক্ষোভ

আন্দোলনকারীদের ওপর চড়াও হয় দাঙ্গা পুলিশ। দেশটির বিরোধী নেতা আলেক্সাই নাভালনির মুক্তির দাবিতে ডাকা বিক্ষোভে লাঠিচার্জের পাশাপাশি ব্যাপক ধরপাকড় চালায় আইনশৃঙ্খলা বাহিনী। শুধু মস্কো থেকেই আটক করা হয় ৭ শতাধিক। আটককৃতদের মধ্যে রয়েছেন নাভালনির মুখপাত্র, একজন আইনজীবীসহ, বেশ কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তি। এ ছাড়া নাভালনির স্ত্রী উলিয়াকে আটকের কয়েক ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়।

সাইবেরিয়ার ইয়াকুটস্ক শহরে মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসের তীব্র শীত উপেক্ষা করেও বিক্ষোভ করেন নাভালনি সমর্থকরা। এ বিক্ষোভ মিছিল থেকেও আটক করা হয় অনেক আন্দোলনকারীকে। এরপরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

একজন বলেন, ভয় পাওয়ার আর সময় নেই। যত বাধাই আসুক না কেন, আমরা সবাই এক হয়ে এর মোকাবিলা করব। এ চোর, দুর্নীতিবাজ সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতেই হবে।

এদিকে দেশজুড়ে যে কোনো বেআইনি সমাবেশ ও উসকানি তাৎক্ষণিকভাবে দমনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে দেশটির পুলিশ বাহিনী।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক অ্যালেক্সাই নাভালনি বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে জার্মানিতে চিকিৎসা নিয়ে গত রোববার দেশে ফিরলে বিমানবন্দরেই আটক হন।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী