রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরের গড়ভাঙ্গায় কমরেড নিজাম উদ্দিনের মৃত্যুতে শোকসভা

যশোরের কেশবপুরে কমরেড নিজাম উদ্দিনের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার গড়ভাঙ্গা বাজারে শোকসভা উদযাপন কমিটির উদ্যোগে শোকসভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শুরুতেই কমরেড নিজাম উদ্দিন স্বরণে এক মিনিট নীরবতা পালন ও পবিত্র কোরআন তেলায়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাদারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন মৃত্যুর আগ পর্যন্ত উপজেলার ২৭ বিল পানি নিষ্কাশন কমিটির আহ্বায়ক ছিলেন। বাম রাজনীতির পাশাপাশি কৃষকদের পক্ষে বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে ব্যাপক আন্দোলন সংগ্রাম করার কারণে এলাকার মানুষের মাঝে কৃষক বন্ধু হিসেবে পরিচিতি লাভ করেন।
উপজেলার পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য আব্দুল আহাদ আল বাহারের সভাপতিত্বে ও গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত বসুর সঞ্চালনায় শোক সভায় কমরেড নিজাম উদ্দিনের কর্মজীবনের উপর বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। অতিথিদের মধ্যে কমরেড নিজাম উদ্দিনের কর্মজীবনের উপর আলেচনা করেন পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সদর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আলা, ওয়ার্কাস পার্টি যশোর জেলা শাখার সভাপতি এড. আবু বকর সিদ্দিকী, কেশবপুর সম্মিলিত সাংষ্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রভাষক মছিহুর রহমান, খেলাঘর আসরেরর আহŸায়ক আব্দুল মজিদ, সিপিবি নেতা মফিজুর রহমান নান্নু, প্রয়াত নিজাম উদ্দিনের সহধর্মিনী রহিমা বেগম, ছেলে রবিউল ইসলাম ও মোসলেম উদ্দিন।

একই রকম সংবাদ সমূহ

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক