শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর

কেশবপুরে আ.লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালোব্যাচ ধারণ, বঙ্গবন্ধুর মোরালে পুষ্পমাল্য অর্পণ, কোরআনখানি, দোয়া মাহফিল ও আলোচনা সভা ১৫ আগস্ট শনিবার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব সৈয়দ নাহিদ হাসান, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওঃ নাছির উদ্দীন।

সুবোধমিত্র কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

যশোরের কেশবপুরে সুবোধমিত্র কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ বৃক্ষরোপন ও আলোচনা সভা শনিবার দুপুরে সবোধমিত্র মেমোরিয়াল অর্টিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ফাউন্ডেশনের সভাপতি জে.বি. মুন্নার সভাপতিত্বে ও পরিত্রাণের প্রোগ্রাম অফিসার উজ্জ্বল দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি এ্যাড মিলন মিত্র, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাসার খান, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক মাহাতাপ হোসেন, ফাউন্ডেশনের সুভাশীষ দত্ত, কিশোর কুমার মন্ডল, সাংবাদিক আব্দুল্লাহ আল ফুয়াদ, সমাজসেবক স্বপন বিশ্বাস, যুবলীগনেতা নারায়ন দাস প্রমুখ।
অনুষ্ঠানে দৃষ্টি ও বাক প্রতিবন্ধী ১০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে জাতীয় শোক দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ করা হয়।

দলিতের উদ্যোগে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

যশোরের কেশবপুরে দলিতের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ শনিবার সকালে উপজেলার জাহানপুর শিশু বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
দলিতের ম্যানেজার নজরুল ইসলামের সভাপতিত্বে ও দুলাল দাসের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাহানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা বেগম ও উপজেলা প্রেসক্লাবের মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিহা জামান।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু

ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে যশোরের মনিরামপুরে লিয়াকত গাজী (৬০) নামের একজন কৃষকেরবিস্তারিত পড়ুন

১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ পাইকারি বাজারে পটোলের দামেবিস্তারিত পড়ুন

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
  • মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত