শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর..

কেশবপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

যশোরের কেশবপুর উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে সার্বিক বিষয় নিয়ে শনিবার দুপুরে এক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও পলাশ কুমার মল্লিক, কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ ওহিদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আলমগীর হোসেন, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ এটিএম বদরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ প্রমুখ।

বিকেলে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি সাগরদাঁড়ির মধুপল্লী পরিদর্শনসহ কেশবপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।

এডভোকেসী সভা

যশোরের কেশবপুরের বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের সভাকক্ষে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে কোভিড-১৯ কালীন সময়ে সরকারী পরিসেবায় দলিত জনগোষ্ঠীকে অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্তি বিষয়ক এডভোকেসী সভা শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।


বিদ্যানন্দকাটি ইউনিয়ন দলিত পরিষদের সভাপতি ভরত দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন শিক্ষক আতিয়ার রহমান, ইউপি সচিব মোঃ জাকির হোসেন, ইউপি সদস্য রবিউল ইসলাম, মর্জিনা খাতুন, আসাদুজ্জামান, হাসিয়ার, সামাদ মোড়ল, বাবর আলী, জামশেদ সরদার, জুলিয়া খাতুন, হোসনেয়ারা, মাহাবুবুর রহমান, নিয়ামত আলী শেখ, ছোকানুর রহমান, ইউডিসি আশরাফ আলী, সুকুমার দাস, আব্দুস সোবাহান, আনন্দময়ী সরকার, আছিয়া খাতুন, নিবাস চন্দ্র দাস প্রমুখ।
এডভোকেসী সভায় মুল প্রবন্ধ উপস্থাপন ও সঞ্চালনা করেন পরিত্রাণ প্রদীপ প্রকল্পের সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম, শরিফ আহমেদ, সাহিদা খাতুন, সুমন দাস।

প্রেসক্লাব যশোরের সিনিয়র সহ-সভাপতি ঝন্টুকে ফুলেল শুভেচ্ছা

যশোরের কেশবপুরের সন্তান বাংলাদেশ টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি ওহাবুজ্জামান ঝন্টু প্রেসক্লাব যশোরের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় কেশবপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।


উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে শনিবার সন্ধ্যায় ফুলের শুভেচ্ছা প্রদানকালে কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণপদ দাস, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম সুইট, দপ্তর সম্পাদক জাকির হোসেন সবুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশিদুল ইসলাম, নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মাহফুজ, সদস্য জি এম মিজানুর রহমান মিল্টন প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার