শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এবি পার্টির পরিচিতি বিষয়ক কর্মশালা

সাতক্ষীরায় আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এর পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) সাতক্ষীরার ম্যানগ্রোভ সভাঘর অডিটোরিয়মে এবি পার্টি’র ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন এবি পার্টি’র আহবায়ক ও সাবেক সচিব এএফএম সুলাইমান চৌধুরি।

বিশেষ অতিথি ছিলেন এবি পার্টি’র কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্য সচিব ও অর্থ সম্পাদক এফসিএ মোঃ আমিনুল ইসলাম ও কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্য সচিব শাহ মোঃ আব্দুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- এবি পার্টি কোন দলের বি টিম নয় বরং এটি স্বাধীনতা ঘোষনা পত্রের তিনটি গুরুত্বপূর্ন মূলনীতির ভিত্তি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এবং ব্যাক্তি তন্ত্র, পরিবার তন্ত্র ও গোষ্ঠী তন্ত্র পরিহার করে প্রকৃত জনগণের তন্ত্র অর্থাৎ জন তন্ত্র প্রতিষ্ঠা করে অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায় নিশ্চিত করতে এখনই জাতীকে ঐক্যবদ্ধ করে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যান রাষ্ট্রে পরিনত করার জন্যই এবি পার্টির জন্ম হয়েছে। স্বাধীনতার প্রকৃত সুফল মানুষের কাছে পৌঁছে দিতেই এবি পার্টি সকল কার্যক্রম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা এবি পার্টি’র সমন্বয়ক শেখ মুরাদুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ছিলেন সাতক্ষীরা জেলা এবি পার্টির যুগ্ন সমন্বয়ক সাবেক ভিপি মোঃ আব্দুল কাদের।

অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন রফিকুল আলম ও আবু সালেহ সাদিক।

অনুষ্ঠানে অন্যান্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল