মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর....

কেশবপুরে ১০টি অক্সিজেন সিলিন্ডার দিলেন এমপি শাহীন চাকলাদার

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপির নির্দেশনায় কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌরসভার পক্ষ থেকে ১০টি অক্সিজেন সিলিন্ডার ও ৩০ টি পালস অক্সিমিটার প্রদান করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আলমগীর হোসেনের নিকট রবিবার বিকালে ১ লক্ষ ৩০ হাজার টাকা ব্যায়ে ১০টি অক্সিজেন সিলিন্ডার ও ৩০ টি পালস অক্সিমিটার আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন পৗর সভার মেয়র রফিকুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পৌরসভার সচিব মোশারফ হোসেন, পৌর কাউন্সিলর কামাল খান, পৌর কাউন্সিলর জি এম কবির হোসেন, পৌর কাউন্সিলর আসমা খলিল, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সমাস্পাদক খলিলুর রহমান, সাংবাদিক নার্গিস পারভীন প্রমুখ।

উল্লেখ্য করোনা ভাইরাসে আক্রান্ত অসহায় ও দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উক্ত ১০টি অক্সিজেন সিলিন্ডার ও ৩০ টি পালস অক্সিমিটার খুবই জরুরী ছিল। যে চাহিদা পূরণ হয়ে গেল।

এদিকে..

কেশবপুরে লকডাউন মানার আহ্বান জানালেন মেয়র রফিকুল ইসলাম।

যশোরের কেশবপুর পৌর এলাকায় করোনা ভাইরাস সংক্রামন রোধে বাধ্যতামূলকভাবে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা-সহ সরকার ঘোষিত লকডাউন মেনে চলার প্রতি আহ্বান জানিয়েছেন পৌর সভার মেয়র রফিকুল ইসলাম। শনিবার বিকালে তিনি পায়ে হেটে পৌরসভার ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের প্রতি এ আহ্বান জানান। এসময় প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টু, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কামাল খান, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর জি এম কবির হোসেন, পৌর আওয়ামী লীগনেতা রুহুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য পৌর মেয়র রফিকুল ইসলাম পৌর এলাকায় করোনা ভাইরাস সংক্রামন রোধে প্রতিদিন গণসচেতনাতার পাশাপাশি তিনি খাদ্য সামগ্রী, মাস্ক, হ্যানস্যানিটাইজার সহ সুরক্ষা সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের