রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ক্ষতিকারক কন্টেন্টে জরিমানা গুনতে হবে ফেসবুক-টুইটারকে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার ও টিকটকের অবৈধ কন্টেন্ট সরানো ও সেগুলোর প্রচার বন্ধ করতে নতুন নিয়ম চালু করেছে ব্রিটেন। নিয়মানুযায়ী কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বা ওয়েবসাইট এই নিয়ম ভাঙলে তাদের সর্বোচ্চ ১৮ মিলিয়ন পাউন্ড বা কোম্পানির ১০ শতাংশ টার্নওভার জরিমানার মুখোমুখি হতে হবে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ব্রিটেনে এ সংক্রান্ত একটি বিধি চালু করা হয়। এক বছর পরে সেটিকে আইন হিসেবে কার্যকর করা হবে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

ব্রিটেনের নতুন নিয়মানুযায়ী, যে সাইটগুলো ক্ষতিকারক ও অবৈধ কন্টেন্ট প্রকাশ করে এই নিয়ম ভাঙতে পারে সেগুলো বন্ধ করে দেয়া হবে এবং ওই ধরনের কন্টেন্টের জন্য সিনিয়র ম্যানেজাররা দায়বদ্ধ থাকবে বলে বিধিতে উল্লেখ করা হয়েছে।

অনলাইনে শিশুদের ধর্ষণ ও পর্নোগ্রাফিসহ ক্ষতিকারক কন্টেন্ট থেকে বাঁচাতে এই বিধিমালা তৈরি করা হয়েছে। সরকার বলছে, শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে টেকনোলজির প্ল্যাটফর্মগুলোকে আরও বেশি দায়িত্ববান হওয়া প্রয়োজন।

ব্রিটেনের ডিজিটাল সেক্রেটারি অলিভার ডাউডেন বলেন, ‘আমরা শিশু ও দুর্বল ব্যবহারকারীদের সুরক্ষার জন্য প্রযুক্তির জবাবদিহিতার নতুন যুগে প্রবেশ করছি। এই খাতের প্রতি আস্থা ফিরিয়ে আনতে ও বাক-স্বাধীনতার জন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে।’

ব্রিটেনের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা অফকমকে এই জরিমানা করার ক্ষমতা দেয়া হবে। নিয়মানুযায়ী কোনো কোম্পানি নিয়ম ভাঙলে সর্বোচ্চ ১৮ মিলিয়ন পাউন্ড বা বিশ্বব্যাপী কোম্পানিটির ১০ শতাংশ পর্যন্ত টার্নওভার জরিমানা করার ক্ষমতা থাকবে।

চলতি বছরে ফেব্রুয়ারিতে ফেসবুক ও গুগল জানিয়েছিল, তারা সরকারের সঙ্গে এই বিধিমালা নিয়ে কাজ করবে। উভয় সংস্থা জানিয়েছিল, তারা সুরক্ষার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করেছে এবং এই ধরনের কন্টেন্ট কিভাবে বন্ধ করা যায় সেজন্য তারা ইতিমধ্যে তাদের নীতিমালা ও পরিচালন পদ্ধতির মধ্যে পরিবর্তন এনেছে।

তবে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় অনলাইন সাংবাদিকতা ও সংবাদপত্রে পাঠক মন্তব্যের ক্ষেত্রে এই বিধিমালা গণ্য হবে না।

সূত্র: রয়টার্স

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক