বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ক্ষমতা আজ আছে কাল নেই : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতা আজ আছে কাল নেই। এটি কচুপাতার শিশির বিন্দুর মতো। খারাপ আচরণ সব উন্নয়নকে ম্লান করে দেয়।

সোমবার দুপুর ১২টায় বসুরহাট পৌরসভা হলরুমে কোম্পানীগঞ্জ উপজেলার ১৯টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সাত নেতার স্মরণে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি দেশের শান্তি-স্বস্তি নষ্ট করে। স্থিতিশীলতার পরিবর্তে পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য এমন কোনো অপচেষ্টা নেই, যা তারা করছেন না। তবে নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই।

কাদের বলেন, বিএনপি মুখে গণতন্ত্রের কথা বলে, প্রকাশ্যে এবং গোপনে অগণতান্ত্রিক চর্চা করে। যে ফল তারা বয়ে আনতে চাইছে, তা কখনও আসবে না। বিএনপি রাজপথ দখলের হুমকি দিচ্ছে। জনগণ আপনাদের কাছে রাজপথ লিজ দেয়নি যে, আপনারা দখলে নেবেন। অপদখল থেকে কীভাবে রাজপথ মুক্ত করতে হয় জনগণ তা জানে, আওয়ামী লীগ তা জানে।

তিনি আরও বলেন, বিএনপির সব ষড়যন্ত্রের জবাব আওয়ামী লীগের কাছে আছে। আওয়ামী লীগকে রাজপথের ভয় দেখাবেন না। রাজপথে আন্দোলনে বিএনপির সক্ষমতা কতটুকু ইতিমধ্যে দেশের জনগণ বুঝে গেছে।

এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, ক্ষমতা আজ আছে কাল নেই। খারাপ আচরণ উন্নয়নকে ম্লান করে দেয়।

তরুণ প্রজন্মের মাঝে একটি প্রবণতা আছে যে- রাজনীতিতে নাম লিখিয়ে অর্থ উপার্জন করতে চায়। রাজনীতিতে নেতারা হবে আদর্শ শিক্ষকের মতো। দেশপ্রেম থাকতে হবে, মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিনের বসুরহাট পৌরসভায় মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ছিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল খায়ের প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। ICT কোচিং সেন্টার বৃহস্পতিবার (৬বিস্তারিত পড়ুন

মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’

বদলি ও পদায়নে অনিয়মসহ নানা অভিযোগের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি)বিস্তারিত পড়ুন

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী