শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনার এক চিকিৎসকের সনদ বাতিলসহ ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

অপচিকিৎসায় জড়িত খুলনা জেনারেল হাসপাতালের ডাঃ সাবিনা পারভীন (সাথী)’র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগি এক নারী।

রবিবার সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান খুলনার পাইকগাছা উপজেলার বাসাখালী গ্রামের সাইফুল ইসলাম গাজীর স্ত্রী শরিফা বেগম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার ছোট বোন দাকোপ থানার জয়নগর গ্রামের রাজমিস্ত্রী আরিফ হোসেনের স্ত্রী সুফিয়া খাতুন জরায়ুতে টিউমার আক্রান্ত হলে খুলনা জেনারেল হাসপাতালের ডা.সাবিনা পারভীন (সাথী)’র স্বরাণাপন্ন হই। আল্ট্রাসনোগ্রাফী করে দেখার পর তিনি অপারেশনের জন্য ৫০ হাজার টাকা দাবি করেন। দাবিকৃত ৫০ হাজার টাকা দেয়ার পর গত ২৭ আগষ্ট আমার বোনের অপারেশন সম্পন্ন করেন ডাঃ সাথী। কিন্তু অপারেশনের পর থেকে জ্বালা যন্ত্রনা আরো বেড়ে গেলে তাকে খুলনা মেডিকেল কলেজের প্রফেসর ডাঃ সামছুন নাহার লাকীর কাছে নিয়ে যাই। তিনি আমার বোনের অবস্থা দেখে তাকে খুমেক হাসপাতালে ভর্তি করে দিতে বলেন। বিষয়টি জানতে পেরে সুচতুর ডাঃ সাবিনা পারভীন (সাথী) বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে আমার বোন সুফিয়াকে সেখানে ভর্তি হতে দেয়নি।

শরিফা বেগম অভিযোগ করে বলেন, অপারেশনের কয়েকটি পর বোনের কাটা স্থান থেকে পুজ বের হতে থাকে। বিষয়টি ডাঃ সাথীকে জানালে তিনি বলেন, সামান্য ইনফেকশন হয়েছে ঠিক হয়ে যাবে। এসময় কশৌলে তিনি সুফিয়ার অপারেশনের সব কাগজপত্র আমাদের কাছ থেকে নিয়ে নেন। কিন্তু বোনের অবস্থা ক্রমাবনতি হতে থাকলে আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে জানতে পারি তার অপচিকিৎসা করা হয়েছে। ডাঃ সাবিনা পারভীন (সাথী) সার্জারী বিশেষজ্ঞ না হয়েও আমার বোনকে অপারেশন করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। অপারেশনের সময় ইউরোনারী বøাডার কেটে ফেলা হয়েছে এবং সেলাই করার সময়ে চর্বিসহ সেলাই করা হয়েছে। যে কারনে অপারেশনের পর থেকে এই অবস্থার সৃষ্টি হয়েছে।

তিনি আরো বলেন, আমার বোনের বিষয়টি মোবাইলে ডাঃ সাবিনা পারভীন (সাথী কে জানালো তিনি কোন দায় দায়িত্ব নিবে না মর্মে জানিয়ে দেন এবং তাদের সাথে রুঢ় আচারন করেন। বর্তমানে বোন সুফিয়াকে সাতক্ষীরার একটি ক্লিনিকে চেকিৎসা সেবা দেয়া হচ্ছে। বোনের চিকিৎসা করাতে ইতিমধ্যে আমার লক্ষাধিক টাকা খরচ হয়েছে। ডা. সাথীর অপচিকিৎসায় আমার বোন সুফিয়া এখন মৃত্যুপথযাত্রী।

তিনি চিকিৎস্যক সাবিনা পারভীন (সাথী)’র সনদ বাতিলসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে স্বাস্থ্যমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

নিজস্ব প্রতিনিধি: দক্ষতা অর্জনের পর প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সঙ্গে সরাসরি যুক্ত করতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরা জেলার আবেদনকারী সাংবাদিকদের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃবিস্তারিত পড়ুন

  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন