বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান

খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

মঙ্গলবার (১৭ জানুয়ারী) রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মঈনুল হক বিপিএম(বার) এর নিকট থেকে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে পুরস্কার গ্রহণ করেন সাতক্ষীরার পুলিশ সুপার।

খুলনা রেঞ্জ ডিআইজি অফিসে জানা যায়, ওয়ারেন্ট নিষ্পত্তি, নিয়মিত মামলায় আসামী গ্রেফতার, মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, গুরত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, চোরাই মালামাল উদ্ধার, ভিকটিম উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণসহ সাতক্ষীরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অবদান রাখায় খুলনা রেঞ্জ কর্তৃক শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে সাতক্ষীরার পুলিশ সুপারকে মনোনীত করা হয়।

এদিকে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হওয়ায় সাতক্ষীরা জেলা পুলিশ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। পাশাপাশি সাতক্ষীরা বাসীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ সুপারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ।

রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ ইকবাল, নিজামুল হক মোল্যা, নওরোজ হাসান তালুকদার সহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপার বৃন্দ, পিবিআই, সিআইডি, ট্যুরিস্ট পুলিশ এবং নৌ পুলিশ এর কর্মকর্তাবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর