রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খেজুর গাছের রসের যশ ধরে রাখতে কেশবপুরে গাছিদের শপথ

যশোরের কেশবপুরের ঐতিহ্য ধরে রাখতে গাছিরা ভেজালমুক্ত খেজুরের গুড় তৈরির শপথ গ্রহণ করেন।

বুধবার দুপুরে উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের হলরুমে গাছিদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে যশোরের স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. হুসাইন শওকত তাঁদের শপথ বাক্য পাঠ করান।

মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর পলাশের সভাপতিত্বে গাছি প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন যশোরের স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. হুসাইন শওকত।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা, এলজিএসপি-৩ এর ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর মো. আব্দুল হালিম, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী বক্তব্যকালে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি সাগরদাঁড়ি সড়কের দু’পাশ দিয়ে খেজুর গাছের চারা রোপণের আহবান করেন।
লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর আওতায় ও যশোরের কেনার হাটের কারিগরি সহায়তায় মজিদপুর ইউনিয়নে প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে “যশোরের যশ খেজুরের রস” এ ঐতিহ্য ধরে রাখার জন্য উপস্থিত ৩৫ জন গাছি ভেজালমুক্ত রস আহরণ এবং গুড় তৈরির শপথ নেন।

এ সময় দেওলী গ্রামের গাছি নাসির উদ্দিন, বাগদহা গ্রামের ঈমান আলী, লক্ষ্মীনাথকাটি গ্রামের মতলেব আলী ও প্রতাপপুর গ্রামের ফুলমিয়া বক্তব্য দিতেগিয়ে বলেন, জীবনের শেষপ্রান্তে প্রথম এ ধরনের প্রশিক্ষণ পেলাম। প্রশিক্ষণের মাধ্যমে নিরাপদ রস আহরণ ও গুড় তৈরিতে সচেষ্ট থাকবেন।

অনুষ্ঠানে গাছিদের মাঝে উপকরণ হিসেবে গাছ কাটা (গাছি) দা, ঠুঙ্গি ও ভাড় ঢেকে রাখার বিশেষ কাপড় বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে ভেজাল মুক্ত খেজুর গুড় তৈরি করার উপর গুরুত্বারোপ করার পাশাপাশি গাছিরা যাতে তাদের উৎপাদিত গুড়ের ন্যায্য মূল্য পান তার সুব্যবস্থা করা হবে।

গত ৯ নভেম্বর এ উপজেলার ত্রিমোহিনী ও সাতবাড়িয়া ইউনিয়নের ৭০ জন গাছিকে ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের হলরুমে প্রশিক্ষণ শেষে উপকরণ বিতরণ করা হয়। এখানেও গাছিরা ভেজালমুক্ত গুড় তৈরির শপথ গ্রহণ করেন।

স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা যায়, কেশবপুরে ১ লাখ ৯০ হাজার খেজুর গাছ রয়েছে। এর মধ্যে প্রায় ১ লাখ গাছ থেকে রস সংগ্রহ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ