বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গভীর রাতে আগুন মুহূর্তে পুড়ে ছাই ভ্যানচালকের বসতবাড়ি

যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের কুমরী পশ্চিম পাড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ভ্যানচালকের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে বসতবাড়ীর আসবাবপত্রসহ সবকিছু ভস্মীভূত হওয়ায় পরিবারটি এখন নিঃস্ব ও দিশেহারা।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে হঠাৎ ঘর থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে বালতি ও ড্রামভর্তি পানি দিয়ে আগুন নেভানোর প্রাণপণ চেষ্টা চালান। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুরো ঘরটি পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ভ্যানচালক মুনছুর আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, রাত দেড়টার দিকে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখি। কিছু বুঝে ওঠার আগেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা আলী হোসেন জানান, আগুন লাগার সময় পরিবারটি কোনোভাবে ঘর থেকে বের হয়ে আসতে সক্ষম হওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েক মিনিটের মধ্যেই টালীর ঘরটি ধসে পড়ে।

আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে কেউ শত্রুতাবশত আগুন লাগিয়ে থাকতে পারে বলেও সন্দেহ করছেন এলাকাবাসীর কেউ কেউ।

এ ঘটনায় কেউ হতাহত না হলেও অর্ধ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। বর্তমানে পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন মুনছুর আলী।

এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও সরকারি সহায়তার দাবি বলেন, একজন দিনমজুর ভ্যানচালকের পক্ষে একা ঘর তোলা সম্ভব নয়। মানবিক দৃষ্টিকোণ থেকে প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

দুর্ঘটনার পর পুরো এলাকায় শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। এখন প্রশ্ন—দ্রুত সহায়তা না এলে এই অসহায় পরিবারটি কোথায় দাঁড়াবে?

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক