শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গরুর লাথিতে ভেঙেছে হাড়, চাকু ফসকে কেটেছে হাতের রগ

সাভারের বলিয়ারপুর থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) বা পঙ্গু হাসপাতালে এসেছেন মোহাম্মদ রহমত। গরুর হাড় কোপাতে গিয়ে নিজের বাম হাতে কোপ মেরেছেন। এর ফলে বাম হাতের রগ কেটে গেছে। দ্রুত অস্ত্রোপচার করা না হলে হাতে কেটে ফেলার আশঙ্কা রয়েছে। এ কারণে রহমতকে দ্রুত অপারেশন থিয়েটারে পাঠায় নিটোরের জরুরি বিভাগ।

বৃহস্পতিবার (২৯ জুন) নিটোর ঘুরে দেখা গেছে, অনেকে গরু জবাই দিতে গিয়ে গরুর লাথি ও গুতা খেয়ে হাত ও পায়ের হাড় ভেঙে কাতরাচ্ছেন। কোরবানির গরু জবাই দিতে গিয়ে ছুরি ফসকে ও মাংস প্রস্তুত করতে গিয়েও অনেকে হাত ও পায়ের রগ কেটে ফেলেছেন।

কোরবানির গরু জবাই করার সময় সহায়তা করতে গিয়ে হাত ফসকে রগ কেটে গেছে রাজধানীর মিরপুর এলাকার মামুন নামে এক তরুণের। এখন পঙ্গু হাসপাতালের অপারেশন থিয়েটারে কাতরাচ্ছেন ওই তরুণ। ডান হাতের ৩০ শতাংশ কেটে দুই ভাগ হয়ে গেছে।

কলাবাগান এলাকা থেকে এসেছেন রাসেল। বাম হাতের তিনটা আঙুল কেটে পড়ে গেছে। তিনি এখন পঙ্গু হাসপাতালে ভর্তি।

নগরীর মোহাম্মদপুর এলাকা থেকে এসেছেন চাঁদ মিয়া। ট্রলিতে ঠেলে তাকে এক্স-রে রুমে নেওয়া হচ্ছে। এক্স-রে রিপোর্টে দেখা গেছে কোমরের হাড় ভেঙে গেছে।

চাঁদ মিয়ার সঙ্গে হাসপাতালে আসা বড় ভাই মিন্টু মিয়া বলেন, গরু জবাই দেওয়ার সময় রশি দিয়ে ভালোভাবে বাঁধা হয়নি। যখন হুজুর জবাই শুরু করেন, এমন সময় গরু পা দিয়ে লাথি মেরে ফেলে দিয়েছে। এর পরে পড়ে গিয়ে হাড় ভেঙে গেছে।

শেওড়াপাড়া থেকে এসেছেন সৈয়দ শফিউল হক। গরুর মাংস প্রস্তত করতে গিয়ে ডান হাত জখম হয়েছে। মাংস প্রস্তুত করতে গিয়ে হাড়ে কোপ মারার সময় ছুরি ফসকে যায়। এতে জখম হন তিনি।

আশুলিয়া থেকে এসেছেন মোক্তার হোসেন। গরু জবাই দেওয়ার সময় হুজুরকে সহায়তা করতে যান মোক্তার। এসময় গরু নড়ে উঠলে গরুর গলায় ছুরি না চালিয়ে মুক্তারের হাতে চালিয়ে দেন। এতে মোক্তারের বাম হাতের রগ কেটে গেছে। এখন ওই হাত রাখা নিয়ে শঙ্কা দেখা গেছে।

সকাল থেকেই নিটোরে এমন শত শত রোগী চিকিৎসা নিতে আসছেন। হঠাৎ রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন নিটোরের চিকিৎসক ও কর্মীরা। সূত্র : জাগোনিউজ২৪

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলেবিস্তারিত পড়ুন

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনবিস্তারিত পড়ুন

  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
  • বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী