সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গেলেন মনোনয়ন নিতে ফিরলেন লাশ হয়ে।। কলারোয়ার জয়নগরের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মৃত্যু

কলারোয়ার জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ ফিরোজ আহমেদ রক্সি (৪৪) ইন্তেকাল করেছেন।
শুক্রবার (১২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান (ইন্না..রাজিউন)।
তিনি জয়নগর ইউনিয়নের উত্তর ক্ষেত্রপাড়া গ্রামের মৃত সুলতান আলীর বড় ছেলে।
জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

জানা গেছে, শেখ ফিরোজ আহমেদ রক্সি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ওই ইউনিয়ন আ.লীগের সভাপতি প্রধান শিক্ষক আজিজুর রহমানের দলীয় মনোনয়নের লক্ষ্যে তার সাথে অতিসম্প্রতি ঢাকায় গিয়েছিলেন। ঢাকায় অবস্থানকালীন শুক্রবার সকালে তিনি শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষনিক তাকে পান্থপথের স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে রাতেই তার লাশ গ্রহন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। পরে তিনি লাশ কলারোয়ায় পাঠানোর ব্যবস্থা করেন।

শনিবার সকালে তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হলে শোকের মাতম বয়ে যায়।

শনিবার বেলা ১১টার দিকে সরসকাটির ক্ষেত্রপাড়া ইদগাহ ময়দানে বিপুল সংখ্যক মুসল্লীগণের উপস্থিতিতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সদ্য প্রয়াত জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ ফিরোজ আহমেদকে।

জানাজার নামাজপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ.সভাপতি কেরালকাতা ইউপি চেয়ারম্যান স.ম মোর্শেদ আলী, জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রধান শিক্ষক আজিজুর রহমান, কুশোডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান মালি, প্রয়াতের ছেলে ও তার ভাই।

এছাড়া জানাযার নামাজে উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সকল রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী ও বিপুল সংখ্যক মুসুল্লি।

এর আগে সকালে প্রয়াত শেখ ফিরোজ আহমেদের শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে তার বাড়িতে ছুটে যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান।
ভার্চ্যুয়াল আলোচনায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন জয়নগর ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন আল মাসুদ বাবু।

জানাজার নামাজে ইমামতি করেন মাওলানা নূরুল ইসলাম।

শেখ ফিরোজ আহমেদ রক্সির মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোক বিরাজ করছে।

এদিকে, আ.লীগের নিবেদিত এই নেতার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা আ.লীগের সম্পাদকমন্ডলীর সদস্য সরদার মুজিব, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, জয়নগর ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু, ইউনিয়ন আ.লীগের সভাপতি প্রধান শিক্ষক আজিজুর রহমান, সাবেক সভাপতি আজিজুর রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক তাপস কুমার পালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল

সাতক্ষীরার কলারোয়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে এক ছাত্রী গোল্ডেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন

কলারোয়ায় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করা হয়েছে। এবিস্তারিত পড়ুন

  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন