রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গোপন বৈঠকের সময় জামায়াতের ৪৯ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে গোপন বৈঠক থেকে জামায়াতের ৪৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম কোতোয়ালী থানা পুলিশ।

সোমবার (১৬ মে) রাত ১০টার দিকে নগরের টেরিবাজার আল বায়ান নামে একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, জামায়াতের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করতে জড়ো হয়েছিলেন ঐ স্থানে।

গ্রেপ্তার ৪৯ নেতাকর্মীদের মধ্যে ১৭ জন জামায়াতের পদধারী নেতা। এদের মধ্যে কোতোয়ালী থানা জামায়াতের আমীর ফরিদুল আলম (৪৭), প্রধান সমন্বয়ক ফরিদ উদ্দিন (৪৪) ও অর্থ যোগানদাতা টেরিবাজারের ব্যবসায়ী আবুল মনছুর (৫০) রয়েছেন। আর অন্যদের মধ্যে রয়েছেন, সাইফুদ্দিন খালেদ, হুমায়ুন কবির, রাশেদুল করিম, মো. তাজুল ইসলাম, ফরিদ উদ্দিন, নুরুল কবির ও এমদাদ উল্ল্যাহ।

চট্টগ্রাম পুলিশের উপ কমিশনার জসীমউদ্দীন বলেন, নাশকতার পরিকল্পনা করতে জামায়াতের নেতাকর্মীরা ওই হোটেলে জড়ো হয়েছিল। গোপন খবরে ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে জামায়াতের অর্থ যোগানদাতা আবুল মনছুরও রয়েছেন। দীর্ঘদিন ধরে জামায়াতের নানা নাশকতামূলক কর্মকাণ্ডে সহায়তা করে আসছিলেন তিনি।
আটক নেতাকর্মীদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
সুত্র:-৭১টিভি।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক