রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত

কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের তৃতীয় দিনের খেলায় ১ম ম্যাচে মুখোমুখি হয় কয়লা বনাম জয়নগর ইউনিয়ন। কয়লা নির্ধারিত সময়ে ২-০ গোলে জয়লাভ করে। দ্বিতীয় খেলায় মুখোমুখি দেয়াড়া বনাম কেঁড়াগাছি ইউনিয়ন। নির্ধারত সময়ে কেঁড়াগাছি ইউনিয়ন ১-০ দেয়াড়া ইউনিয়ন কে পরাজিত করে। এবং দিনের শেষ খেলায় মুখোমুখি হয় কেরালকাতা ইউনিয়ন বনাম চন্দনপুর ইউনিয়ন পরিষদ। ( আরো আছে, আসিতেছে) এই টূর্ণামেন্টে খেলোয়াড় বাছাই কমিটির দায়িত্ব পালন করছেন অফিসার ইন চার্জ ( তদন্ত) মোঃ হাফিজুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ রনজিত হালদার,ডাঃ বাপ্পী দাস,ও ডাঃ তরিকুল ইসলাম, বি,আর,ডি,পি অফিসার মোঃ সোহেল হোসেন,সহকারী প্রোগ্রামার মোঃ মোতাহার হোসেন, ও রেজাউল করিম লাভলু। এছাড়া সারাদিন খেলাগুলি উপভোগ করেন চেয়ারম্যান বিশাখা তপন সাহা,শেখ সোহেল রানা,মাহবুবুর রহমান মফে,আফজাল হোসেন হাবিল,স,ম,মোরশেদ আলী, মোঃ ডালিম হোসেন সহ পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ, ফায়ার সার্ভিস অফিসার শরিফুল ইসলাম, বি,এম,আব্দুর রশিদ কচি,এ্যাডঃ শেখ কামাল রেজা, সুলতান আহমদ, নাজমুল হাসনাইন মিলন,সাংবাদিক সরদার জিল্লুর রহমান সহ বিপুল সংখ্যক দর্শক। খেলাগুলি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, ফারুক হোসেন স্বপন, মোশাররফ হোসেন, সাইদুর রহমান, মোমিনুর রহমান, সাজেদুল করিম তপু,শান্ত,সাইফুল ইসলাম, সাজু হাওলাদার। ধারাভাষ্যে সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন ও মোঃ রুস্তম আলী। আগামীকাল বুধবার দুপুর ২টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে কয়লা ইউনিয়ন বনাম কুশোডাঙ্গা ইউনিয়ন এবং দ্বিতীয় সেমিফাইনালে বিকাল ৪ টায় মুখোমুখি হবে কেঁড়াগাছি ইউনিয়ন একাদশ বনাম কেরালকাতা ইউনিয়ন একাদশের মধ্যে।

আজকের তৃতীয় খেলায় মুখোমুখি হয় কেরালকাতা ইউনিয়ন বনাম চন্দনপুর ইউনিয়ন। নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে কেরালকাতা ইউনিয়ন ২-১ গোলে চন্দনপুর ইউনিয়ন একাদশকে পরাজিত করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। আগামীকাল বুধবার বিকাল ৪ টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে কেঁড়াগাছি ইউনিয়ন বনাম কেরালকাতা ইউনিয়ন পরিষদ।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত