রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘গ্রেফতার হতে পারেন ট্রাম্প’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছাড়ার পর গ্রেফতার হতে পারেন বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মুখপাত্র অ্যাডাম এরলি।

তিনি রোববার (৮ নভেম্বর) সৌদি নিউজ চ্যানেল আল-আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে যেসব অপরাধ করেছিলেন আদালতে সেগুলোর ব্যাপারে বহু মামলা রয়েছে। বর্তমানে তিনি প্রেসিডেন্ট হিসেবে আইনি দায়মুক্তি ভোগ করছেন বলে তাকে ওইসব মামলায় গ্রেফতার করা যাচ্ছে না।

এরেলি বলেন, ট্রাম্পের বিরুদ্ধে ‘যৌন নির্যাতন’ থেকে শুরু করে ‘ট্যাক্স ফাঁকি দেওয়া’র মতো বহু অভিযোগ রয়েছে।

এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও ট্রাম্পের বিরুদ্ধে মামলা রয়েছে। চলতি বছরের ৩ জানুয়ারি ট্রাম্পের সরাসরি নির্দেশে ইরানের কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে মার্কিন সেনারা। ইরাকের রাজধানী বাগদাদে ওই হত্যাকাণ্ডের পর ইরান ট্রাম্পের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে হত্যা মামলার সিদ্ধান্ত নেয়। সে সময় অনেকে বিষয়টিকে হাস্যকর বলে উড়িয়ে দিলেও বিশেষজ্ঞরা বলেছেন, ট্রাম্প চিরদিন ক্ষমতায় থাকবেন না এবং আইনি দায়মুক্তিও তাকে আজীবন সুরক্ষা দেবে না।

শনিবার রাতে সিএনএন, ফক্স নিউজ, সিবিএস, অ্যাসোশিয়েডেট প্রেস ও নিউইয়র্ক টাইমসের মতো বড় মার্কিন মিডিয়াগুলো ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। এসব মিডিয়া জানায়, বাইডেন ২৯০ ইলেকটোরাল ভোট পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজন ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট।

অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনের ফলাফল মেনে নেননি। তিনি বরং এ বিষয়ে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। নির্বাচনের ফল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে শুভেচ্ছা না জানিয়ে উল্টো হুমকি দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতিতে বিরল ঘটনা।

সূত্র: পার্স টুডে

একই রকম সংবাদ সমূহ

যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?

২০২৬ সালের আগস্টের শেষদিকে দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করতে উচ্চপর্যায়ের কূটনৈতিকবিস্তারিত পড়ুন

নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?

নেপাল বললেই চোখের সামনে ভেসে ওঠে বরফঢাকা হিমালয়, পাহাড়ি পথ আর মেঘেরবিস্তারিত পড়ুন

হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো ইরানের অবস্থান জানতে চেয়েছে। এরবিস্তারিত পড়ুন

  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩