বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘণ্টায় ৪ টাকা খরচে অক্সিজেন! কনসেনট্রেটর আবিষ্কার বগুড়ায়

বগুড়ার দুজন প্রকৌশলী অক্সিজেনের কনসেনট্রেটর তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে।
মাত্র ৪ টাকা বিদ্যুৎ খরচে ঘণ্টায় জমা হচ্ছে ৬০০ লিটার অক্সিজেন। আর একই যন্ত্র থেকে একসঙ্গে ৫ জন রোগীকে প্রয়োজন অনুযায়ী অক্সিজেন দেওয়াও সম্ভব।

তবে যন্ত্রটি বাজারজাতের সরকারি নিশ্চয়তা এখনো দেওয়া হয়নি।

দেশে করোনা রোগীরা যখন অক্সিজেনের অভাবে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল ছুটছেন, তখন বগুড়ার দুজন প্রকৌশলী অক্সিজেনের কনসেনট্রেটর তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছেন।

চারপাশের খোলা হাওয়াকে ব্যবহার করে প্রতি মিনিটে ১০ লিটার অক্সিজেন উৎপাদন হচ্ছে এই যন্ত্রটিতে। শুধু উৎপাদনই নয়, একই সঙ্গে এখান থেকে চলবে অসুস্থ মানুষের অক্সিজেন সরবরাহ।

উদ্ভাবকদের দাবি, ‘বাতাসে অক্সিজেনের সঙ্গে মিশে থাকা অন্য সব গ্যাসকে সরিয়ে শুধু অক্সিজেন জমা করতে সক্ষম এই যন্ত্র।’

উদ্ভাবক ও কাঁকক রেফ্রিজারেশন ওয়ার্কশপের স্বত্বাধিকারী প্রকৌশলী মাহমুদু ন্নবী জানান, ‘এই মেশিন দিয়ে প্রতি ঘণ্টায় ৬০০ লিটার অক্সিজেন উৎপাদন করা সম্ভব। মেশিনটিতে রয়েছে আধুনিক সেফটি ডিভাইস, যা যে কোনো দুর্ঘটনা থেকে রক্ষা করতে সক্ষম।’

তিনি আরো বলেন, ‘রোগীর নিরাপত্তার কথা চিন্তা করে উন্নত ডিভাইস ব্যবহার করে যন্ত্রটি তৈরি করা হয়েছে। এটি তৈরিতে খরচ পড়েছে ৬৫-৭০ হাজার টাকা। আর ব্যবহারে বিদ্যুৎ খরচ ছাড়া অন্য কোনো ব্যয় নেই।’

অক্সিজেন ব্যবহারকারী এবং ডাক্তাররা বলছেন, ‘এমন উদ্ভাবন সময়োপযোগী।’
‘দ্রুত এর বাজারজাত’ প্রত্যাশা করেন তারা।

উদ্যোক্তারা জানান, ‘প্রতিদিন এমন একশটি করে অক্সিজেন কনসেনট্রেটর তৈরি করা সম্ভব।’

জানা গেছে, ‘এই অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন করোনা রোগীদের শ্বাসজনিত সমস্যা দূর করবে। একই সঙ্গে হাসপাতাল ও ক্লিনিকে একাধিক রোগীর জন্য ব্যবহার করে জীবন বাঁচাতে সহায়তা করবে।’

প্রকৌশলী মাহমুদুন্নবী জানান, ‘তার তৈরি এই মেশিনটি সম্পূর্ণভাবে দেশীয় উপাদান দিয়ে তৈরি। খরচ কম, সহজলভ্য এবং পোর্টেবল। প্রয়োজনে বাসাবাড়ি, অফিস, হাসপাতাল, ক্লিনিক যে কোনো স্থানে এই মেশিনটি ব্যবহার করা যাবে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো বাতাস থেকে তার এই মেশিনটি ৯৫ থেকে ৯৮ ভাগ বিশুদ্ধ অক্সিজেন উৎপাদন করতে সক্ষম।’

তিনি জানান, ‘২৮ থেকে ৩০ কেজি ওজনের এই মেশিনটি ট্রলি সিস্টেমের মাধ্যমে সহজেই এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করা যায় এবং একসঙ্গে পাঁচজন করোনা আক্রান্ত রোগীকে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ করতে পারে।’
তথ্যসূত্র: আওয়ার নিউজ বিডি

একই রকম সংবাদ সমূহ

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেবিস্তারিত পড়ুন

মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

মন্ত্রিপরিষদের ১৪তম সভায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চুড়ান্তভাবেবিস্তারিত পড়ুন

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

কক্সবাজারকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগবিস্তারিত পড়ুন

  • পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির
  • সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী
  • ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন
  • শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় ৩ জন
  • সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন
  • বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার পাশে থাকবে: প্রধানমন্ত্রী
  • ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়
  • স্থগিত হওয়া চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে
  • ১৩ জুলাই যারা পরীক্ষা দিতে পারেননি, তারা নিবন্ধন করে পরীক্ষা দিতে পারবেন
  • রাষ্ট্রপতি-শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী