শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘের দখল ও লুটের প্রতিবাদে আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আশাশুনিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভাংচুর, লুট ও ঘের জবর দখলের চেষ্টার প্রতিবাদে আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১২টায় আশাশুনি প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আশাশুনি সদরের শহিদুল গাজীর মেয়ে মোছাঃ ফাতেমা বেগম বলেন, তারা অসহায় হতদরিদ্র ভুমিহীন শ্রেণির সাধারণ মানুষ। মাত্র ১.৫শতক সম্পত্তির তাদের বসবাস। তিনি আরও বলেন তার চাচা রফিকুল ইসলাম গাজীর নামে আবেদন পূবক সরকারী ভাবে ৫০শতক খাস জমি ইজারা নিয়ে ধান ও মাছ করে জীবিকা নির্বাহ করে থাকেন। উক্ত সরকারী খাস সম্পত্তি অবৈধ্যভাবে জবর দখল করতে স্থানীয় প্রভাবশালী নাশকতা মামলা আসামী আবু হাসান বকুল মরিয়া হয়ে ওঠে। এমনকি ফাতেমা বেগম সহ তার পরিবারের সদস্যের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তকালে সঠিক কাগজপত্র না দেখাতে পারায় আবু হাসান বকুল এর অভিযোগ মিথ্যা প্রমানিত হয়। কিন্তু বিগত ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনের পর উক্ত নালিশী সম্পত্তির ঘেরে বাঁধ কেটে দেওয়াসহ ঘেরের বাসা ভেঙ্গে দেয় প্রতিপক্ষরা। লিখিত বক্তব্যে ফাতেমা বেগম আরও বলেন উপজেলা পরিষদ নির্বাচনের পর উপজেলা চেয়ারম্যান সকল নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশনা দিয়েছেন। কিন্তু একটি স্বার্থন্বেশী মহল নিজেদের ফায়দা লটানোর জন্য ১৪৫ধারা আদেশ থাকা স্বর্ত্বেও ৩১মে স্থানীয় ইউসুফ এর নেতৃত্বে ১০/১৫জনের একটি সন্ত্রাসী দল জোর পূর্বক ঘেরের বাঁধ কেটে বকুল ইসলামের ঘেরের সাথে মিশিয়ে দিতে থাকে। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য শাহিনুর রহমানকে অবগত করলে স্থানীয়দের সহায়তায় তাদেরকে ধাওয়া করলে জবরদখলকারীরা দ্রæত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফাতেমা বেগমের পরিবার অসহায় হওয়ায় প্রতিপক্ষ তাদের নামে মিথ্যা মামলা দিয়ে সর্বশান্ত করেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনের মাধ্যমে ফাতেমা বেগম তাদের পরিবার পরিজন নিয়ে দু’বেলা দু’মুঠো ডাল ভাত খেয়ে শান্তিপূর্ণ ভাবে বেঁচে থাকতে এবং প্রতিপক্ষের দায়েরকৃত মিথ্যা মামলা ও রেশানলের হাত থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালী গ্রামে ৪ একর ৪৩ শতক জমিবিস্তারিত পড়ুন

আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা মৃত্তিকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন