মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চট্টগ্রাম বন্দরে এসেছে ইউক্রেনের গমের জাহাজ

ইউক্রেন থেকে দেশে পৌঁছেছে ৫২ হাজার ৫০০ টন গম। বুধবার (৯ নভেম্বর) বিকেলে কুতুবদিয়ায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সরকারি এসব গম নিয়ে পৌঁছায় ম্যাগনাম ফরচুন নামের একটি জাহাজ।

বৃহস্পতিবার গমগুলোর নমুনা সংগ্রহ করার কথা রয়েছে। এর পরেই গমগুলো খালাসের বিষয়ে নেয়া হবে সিদ্ধান্ত।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে বন্দরের খাদ্য নিয়ন্ত্রক (স্টোরেজ অ্যান্ড মুভমেন্ট) আবদুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

খাদ্য নিয়ন্ত্রক (স্টোরেজ অ্যান্ড মুভমেন্ট) আবদুল কাদের জানান, আজ ইউক্রেন থেকে আসা জাহাজ থেকে গমের নমুনা সংগ্রহ করা হবে। পরে ল্যাব টেস্টে চুক্তি অনুযায়ী ধরন ও মান ঠিকঠাক থাকলে আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করে শুরু হবে খালাস প্রক্রিয়া।

সম্প্রতি ভারত থেকে গম আমদানির চেষ্টা করে সরকার। তবে দেশটি রাজি না হওয়ায় রাশিয়া ও ইউক্রেন থেকে জিটুজি ভিত্তিতে গম আনার চুক্তি হয়। যার অংশ হিসেবে ইতোমধ্যে দুই চালানে রাশিয়া থেকে আসে এক লাখ টনের বেশি গম।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, দেশে বছরে ৭০ থেকে ৭৫ লাখ টন গমের চাহিদা রয়েছে। উৎপাদন কম হওয়ায় চাহিদার ৯০ শতাংশ আমদানি করে মেটাতে হয়। গত কয়েক বছরে ৬০-৬২ লাখ টন করে গম আমদানি হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই আমদানি একেবারে তলানিতে নেমে এসেছে। যেকারণে গম ও গম থেকে তৈরি পণ্যের সরবরাহে সংকট দেখা দিয়েছে।

খাদ্য বিভাগের তথ্যমতে, চট্টগ্রামে সরকারিভাবে গমের মজুত আছে ৫৪ হাজার ৩৭৫ টনের মতো। এছাড়া ২০২০-২১ অর্থবছরে দেশের মোট গমের আমদানি ছিল ৫৩.৪৩ লাখ টন। এরমধ্যে ১৭% ইউক্রেন থেকে এবং ২১% রাশিয়া থেকে আমদানি করা হয়। ২০২১-২২ অর্থবছরে আমদানি নেমে আসে ৪০.১২ লাখ টনে।

দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আগে স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে ২০ হাজার টন গম বেচাকেনা হয়। তবে পরে তা নেমে আসে ১০-১২ হাজার টনে। এখন তা আরও অর্ধেকে নেমেছে। একইসঙ্গে বাড়তে শুরু করেছে দামও। গত সপ্তাহে যে গমের দাম ছিল কেজিপ্রতি ৪৪ টাকা, মঙ্গলবারে তা দাঁড়ায় ৪৬ টাকায়।

খাতুনগঞ্জের আলম ট্রেডিং করপোরেশনের পরিচালক জাবেদুল আলম বলেন, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত গম রপ্তানি করেছে ভারত। এরপর দেশটি আমাদের তা দেয়নি। ফলে মজুত কমে গেছে।

মেসার্স মুনাল ট্রেডিংয়ের পরিচালক সুমন কুমার সাহা বলেন, বাজারে ঊর্ধ্বগতি একটু আছে। কারণ, গমের সংকট রয়েছে। তবে যে জাহাজগুলো আসছে, সেগুলো খালাস হলে সমস্যা থাকবে না।

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, এখন বন্দরে জাহাজ থেকে প্রতিদিন গম খালাস হচ্ছে। বাজারে সরবরাহ বাড়ছে। সামনে বেসরকারি খাতের আমদানি করা আরও গম আসবে। তাই দুশ্চিন্তার কিছু নেই।

একই রকম সংবাদ সমূহ

লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী

লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপি তা মেনেবিস্তারিত পড়ুন

কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিতবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশের অন্যতম বড় অংশীদার চীন: ইসমাইল জবিউল্লাহ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব