বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চলে গেলেন সাবেক পেসার-ধারাভাষ্যকার রবিন জ্যাকম্যান

চলে গেলেন ইংল্যান্ডের সাবেক পেসার ও জনপ্রিয় ধারাভাষ্যকার রবিন জ্যাকম্যান। বড়দিনের উৎসবের মাঝেই শুক্রবার (২৫ ডিসেম্বর) ৭৫ বছর বয়সে মারা যান সাবেক এই ক্রিকেটার।

ইংল্যান্ডের হয়ে খেলা জ্যাকম্যান জন্ম নিয়েছিলেন ভারতের শিমলায়। ইংলিশদের হয়ে খুব বেশি ম্যাচ খেলা হয়নি তার। মাঠের পারফরমেন্স আশানুরূপ না হলেও ধারাভাষ্যে তিনি ছিলেন ব্যাপক জনপ্রিয়। ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলেছেন মাত্র ৪টি। তাতে রানসংখ্যা ৪২। এছাড়া ওয়ানডে ম্যাচ খেলেছেন ১৫টি।

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন জ্যাকম্যান। প্রথম শ্রেণির ৩৯৯ ম্যাচে তিনি রান করেছেন ৫ হাজার ৬৮১। আর উইকেট নিয়েছেন ১৪০২টি।

ক্রিকেট থেকে অবসরের পর দক্ষিণ আফ্রিকায় চলে যান তিনি। সেখানেই ধারাভাষ্যকার হিসেবে নাম লেখান।

২০১২ সালে জনপ্রিয় এই ধারাভাষ্যকারের ক্যানসার ধরে পড়ে।

তার মৃত্যুতে আইসিসি’র পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। এছাড়াও তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর