শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চার মিনিটেই করোনা পরীক্ষার নির্ভুল রিপোর্ট, নতুন কিট উদ্ভাবন চীনের

মাত্র চার মিনিটেই মিলবে করোনাভাইরাস পরীক্ষার নির্ভুল ফলাফল। এমনই একটি টেস্ট-কিট উদ্ভাবন করার কথা জানিয়েছে চীন।

এখন পর্যন্ত করোনা সংক্রমণ নিশ্চিত করতে আরটি পিসিআর পরীক্ষাই বিশ্বজুড়ে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তবে তাতে ফল জানতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগে।

র‌্যাট (র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট)-এ দ্রুত ফল জানা গেলেও, বহু সময় রিপোর্ট নির্ভুল আসে না বলেও অভিযোগ রয়েছে। নতুন আবিষ্কৃত কিট-প্রসঙ্গে চীনের দাবি, এই কিটে পিসিআর পরীক্ষার মতই নিখুঁত ফলাফল জানা যাবে। অথচ সময় লাগবে অনেক কম। মাত্র চার মিনিট।
সাংহাইয়ের ফুদান ইউনিভার্সিটির গবেষকরা এই কিট আবিষ্কার করেছেন। ন্যাচার বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং জার্নালে সোমবার প্রকাশিত একটি নিবন্ধে এমনটিই দাবি করা হয়েছে।

চীনা গবেষক দলটি বলছে- তাদের সেন্সর- যা সোয়াব থেকে জেনেটিক উপাদান বিশ্লেষণ করতে মাইক্রোইলেক্ট্রনিক্স পদ্ধতি ব্যবহার করে- এটি সময় সাপেক্ষ কোভিড ল্যাব পরীক্ষার প্রয়োজন কমাতে পারে।

এই গবেষক দলের কর্মকর্তারা জানিয়েছেন, “আমরা একটি সমন্বিত এবং বহনযোগ্য প্রোটোটাইপ ডিভাইসে SARS-CoV-2 সনাক্তকরণের জন্য একটি ইলেক্ট্রোমেকানিক্যাল বায়োসেন্সর প্রয়োগ করেছি এবং দেখেছি যে এটি চার মিনিটেরও কম সময়ের মধ্যে (ভাইরাস আরএনএ) সনাক্ত করেছে।”

তাদের মতে, এই পদ্ধতিটি পরিচালনা করাও বেশ সহজ। তারা পিসিআর পরীক্ষার সাথে সমান্তরালভাবে করোনাভাইরাসে আক্রান্ত সাংহাইয়ের ৩৩ জনের নমুনা সংগ্রহ করে এই ট্রায়াল চালিয়ে দেখেছেন।

ন্যাচারে প্রকাশিত নিবন্ধ অনুসারে, তাদের ট্রায়ালের ফলাফলগুলো পিসিআর পরীক্ষার সাথে নিখুঁতভাবে মিলে গেছে। গবেষণা চলাকালীন ৫৪টি নমুনার ওপর বিজ্ঞানীরা এই নতুন পদ্ধতি প্রয়োগ করে দেখেন, যার মধ্যে ছিলেন- জ্বরে আক্রান্ত ব্যক্তি, কিন্তু তাদের করোনাভাইরাস ছিল না, ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত ব্যক্তি এবং সুস্থ স্বেচ্ছাসেবকরা। গোটা পরীক্ষা সম্পাদিত হবার পর দেখা যায় এই পদ্ধতি একেবারে নিখুঁত ফলাফল দিচ্ছে।

ফুদান গবেষকরা জানিয়েছেন, একবার ছাড়পত্র পেয়ে গেলে তাদের টেস্টিং ডিভাইসটি বিমানবন্দর, স্বাস্থ্য ক্ষেত্রে এবং এমনকি বাড়িতে বসেও দ্রুত পরীক্ষার ফল জানিয়ে দিতে সাহায্য করবে।

পিসিআর পরীক্ষাগুলি কেবল ধীরগতির নয়, তাদের জন্য ল্যাব অবকাঠামোরও প্রয়োজন হয়। অনেক দেশেই সেই পরিকাঠামো নেই। বর্তমানে দ্রুত ডায়াগনস্টিক পরীক্ষাগুলো এখন বিশ্বের অনেক জায়গায় উপলব্ধ হয়ে উঠেছে, যদিও সেগুলো খুব একটা ভরসাযোগ্য নয়। করোনাভাইরাস পরীক্ষার কিট তৈরিতে বিশ্বের বৃহত্তম নির্মাতাদের মধ্যে একটি হল চীন। কাস্টমসের তথ্যানুযায়ী, এটি ডিসেম্বরে ১.৬ বিলিয়ন ডলার মূল্যের টেস্ট কিট রফতানি করেছে, যা আগের মাসের তুলনায় ১৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সূত্র: সাউথ চায় মর্নিংপোস্ট, স্টার.এমওয়াই, এনডিটিভি

একই রকম সংবাদ সমূহ

১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৬ বছর ধরে এদেশের জনগণের ওপর চালানো নির্যাতন-নিপীড়ন,বিস্তারিত পড়ুন

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন