মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছাত্রদল নেতার কাণ্ড: ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আট মাস ধরে ধর্ষণ!

গাজীপুরের কাপাসিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক রাসেল মোল্লা সাফাইশ্রী গ্রামের বন্ধুর স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে গোপনে ভিডিও ধারণ করেন। আর ওই ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে রাসেল মোল্লা নিজে এবং তার অপর দুই বন্ধু ওই নারীকে আট মাস ধরে পালাক্রমে ধর্ষণ করে আসছেন।

এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে ধর্ষিতা গৃহবধূ কাপাসিয়া থানায় মামলা করেছেন (নম্বর ৩০)।

অভিযুক্তরা হলেন সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মাহফুজুর রহমান রাসেল মোল্লা (৪০), ছাত্রদলের একই কমিটির সাবেক সদস্য গ্যাস ব্যবসায়ী খাইরুল ইসলাম সবুজ (৩৮) ও সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক জাকির হোসেন সোহেল (৩৯)।

ঘটনাটি জানাজানি হলে কাপাসিয়া উপজেলা শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে ওই গৃহবধূকে পুলিশ হেফাজতে নিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

মামলার বিবরণে জানা যায়, দলিল লেখক মাহফুজুর রহমান রাসেল মোল্লার সঙ্গে তার এক বন্ধু দুই বছর ধরে শিক্ষানবিশ সহকারী হিসেবে কাজ করছেন। সেই সুবাদে গত বছর ৩ ডিসেম্বর রাতে রাসেল মোল্লা সুযোগ বুঝে ওই সহকারীর বাড়িতে যান। সহকারী বাড়িতে না থাকায় তার স্ত্রীকে রাসেল জোরপূর্বক ধর্ষণ করে এবং কৌশলে ভিডিও ধারণ করে রাখেন। পরে ধারণকৃত ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে অপর দুই বন্ধুর সঙ্গে গৃহবধূকে ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন সময় যৌন মিলনে বাধ্য করেন। তাদের কথামতো না চললে আসামিরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

একই রকম সংবাদ সমূহ

কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিতবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা