রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জন্মদিনে নিজের ওপর গুলি চালালো ৩ বছরের শিশু!

জন্মদিনে নিজেকে গুলি করে বসলো এক ৩ বছরের শিশু! পুলিশের বক্তব্য অনুযায়ী মার্কিন মুল্লুকের টেক্সাসে এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, শনিবার হিউস্টনের উত্তর-পূর্বে ৪০ কি.মি. দূরে পোর্টার শহরে পরিবার ও বন্ধুদের সঙ্গে নিজের বার্থডে পার্টি উদযাপন করছিল ৩ বছরের খুদে। পার্টির মাঝামাঝি সময়ে গুলির শব্দ শুনতে পান সকলে।

পুলিশ জানিয়েছে, বুকে গুলিবিদ্ধ অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। তৎক্ষণাৎ তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত মৃত্যু হয় তার।

কর্তৃপক্ষ জানিয়েছে, এক আত্মীয়ের পকেট থেকে পড়ে যাওয়া পিস্তল দিয়েই এই কাণ্ড ঘটেছে বলে মনে করা হচ্ছে। ৩ বছরের ছোট ছেলেটি সেই ছোট পিস্তলটি কুড়িয়ে পেয়েছিল।

এখন অবধি পাওয়া তথ্য জানিয়েছে, মার্কিন মুল্লুকে এখন অবধি শিশুদের দ্বারা ২২৯টি গুলি চালানোর ঘটনা ঘটেছে। যার ফলে কমপক্ষে ৯৭ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, মার্কিন মুল্লুকে প্রাপ্তবয়স্কদের তিন ভাগের মধ্যে একভাগের কাছে বন্দুক থাকে বলে একটি রিপোর্ট জানিয়েছে। ফলে ওই শিশুর বার্থডে পার্টিতে তেমন কোনও ব্যক্তির পকেট থেকে পড়ে যাওয়া অস্বাভাবিক না।

একই রকম সংবাদ সমূহ

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনবিস্তারিত পড়ুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাত বাংলাদেশি নিহত, আহত ১৫

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় শনিবার (৭ নভেম্বর) শিশুসহ সাত বাংলাদেশি নিহতবিস্তারিত পড়ুন

স্বৈরাচারী আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বৈরাচারী, ফ্যাসিবাদী ও খুনি আওয়ামী লীগকে এ দেশেবিস্তারিত পড়ুন

  • মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করল তুরস্কের পার্লামেন্ট
  • সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না: মার্কিন তরুণী অ্যাঞ্জেলা
  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয়
  • রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
  • রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ
  • সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির
  • চালু হচ্ছে না যুক্তরাষ্ট্রের ‘ডিভি লটারি’
  • সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার
  • জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি সই
  • উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান