বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জলবায়ু ও অভিযোজন জ্ঞান ব্যবস্থাপনা কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা করে টিকে থাকার লক্ষ্যে লিডার্স উপকূলীয় এলাকায় সেপ্টেম্বর, ২০১২ সাল থেকে জার্মান দাতা সংস্থা ‘ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড’ এর সহযোগিতায় “জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম” প্রকল্প বাস্তবায়ন করে আসছে।

৫ ডিসেম্বর (রবিবার) লিডার্স প্রধান কার্যালয়ে লিডার্স এর বাস্তবায়নে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় জলবায়ু ও অভিযোজন জ্ঞান ব্যবস্থাপনা কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন ও পানি বিশুদ্ধ করন প্লান্ট এর শুভ উদ্বোধন এবং উইথ কিডস অল দ্যা ওয়ে প্রকল্পের আওতায় শিক্ষা সমাপনী এর পুরস্কার বিতরনী অনুষ্ঠান এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন লিডার্স এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও সাবেক অধ্যক্ষ বিধুস্রবা মন্ডল, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম. আবুজর গিফারী, উপাজেলা ভাইস চেয়ারমান সাইদুজ্জামান সাইদ, লিডার্স এর নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত), সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ।

এছাড়া অনলাইনে যুক্ত থেকে অনুষ্ঠানে অংশগ্রহন করেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, আমেরিকা থেকে উপ সচিব শেখ মনিরুজ্জামান, উইথ কিডস অল দ্যা ওয়ে প্রকল্পের সিইও মাহীর জামান, কেনিয়া থেকে ফেলো এ্যানথনী ম্যাবল, প্রিন্সিপাল ম্যাডাম জেন ইয়াগুন, মেম্বর অব দ্যা এ্যাসেমবলী জোসেফ নয়নগেছা প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তনের কারনে বংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড়, ভারী বর্ষণ, নদী ভাঙ্গন, জলোচ্ছ্বাস, খরা, লবণাক্ততা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে খাদ্য, পানি সহ মানুষের জীবন-জীবিকায় সংকট বেড়েছে। ফলে ক্ষতিগ্রস্থ লোকজন এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে। জলবায়ু পরিবর্তন নিয়ে এই এলাকার মানুষ তেমন সচেতন নয়। বিশেষ করে এলাকার যুবকরা তাদের জ্ঞান সম্প্রসারণের সুযোগ-সুবিধার অভাবে ভুগছে। নিজেদের দক্ষ করার জন্য সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পায় না। স্থানীয় শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা, জাতীয় ও আন্তর্জাতিক সমস্যা এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে উদ্যোগ সম্পর্কে জ্ঞান অর্জন করতে আগ্রহী কম। তারা যথাযথ সুযোগ-সুবিধা পায় না এবং তথ্য সংগ্রহের সুযোগ পায় না। এই প্রেক্ষাপট থেকে লোকাল এনভাইরনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচারাল রিসার্চ সোসাইটি (লিডার্স) একটি জ্ঞান ব্যবস্থাপনা কেন্দ্র তৈরি করছে এর জন্য লিডার্সকে ধন্যবাদ জানাচ্ছি, শিশুদের এই ব্যতিক্রমি শিক্ষা ব্যবস্থা এটা একটি দৃষ্টান্তমূলক শিক্ষা কার্যক্রম, যা বাংলাদেশের গন্ডি পেরিয়ে কেনিয়াতেও বাস্তবায়িত হতে যাচ্ছে। এর জন্য আমেরিকা প্রবাসী মাহীরকে ধন্যবাদ জানাচ্ছি।”

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন