রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রাণসায়ের খালের বাঁধ কাটার নির্দেশ

সাতক্ষীরার জলাবদ্ধ এলাকা পরিদর্শনে ডিসি মোস্তফা কামাল

সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, বল্লী ইউপি সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, ঝাউডাঙ্গা ইউপি সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, লাবসা ইউপি মেম্বর গোলাম কিবরিয়া বাবু, আসাদুজ্জামান, আবু সাঈদ, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, মিজানুর রহমানসহ ইউনিয়নের পানিবন্দি মানুষ।

জলাবদ্ধ এলাকা পরিদর্শনকালে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, এই এলাকার পানিবন্দি মানুষ খুবই কষ্ট পাচ্ছে। যাতে এলাকার পানিবন্দি মানুষ কষ্ট ও জলাবদ্বতা থেকে মুক্তি পায়, সেই লক্ষে প্রাণসায়ের খাল ভেঁড়িবাঁধ কাটার ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সাতক্ষীরাবাসির জলাবদ্ধতা দূরীকরণ ও পানি নিষ্কাশনের জন্য প্রাণসায়ের খাল খনন করা হচ্ছে।

এদিকে, জেলা প্রশাসক মোস্তফা কামাল খালের বাঁধ কাটার নির্দেশ দেওয়ায় এলাকার পানিবন্দি মানুষের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে এবং এলাকার পানিবন্দি মানুষের পক্ষ থেকে জেলা প্রশাসক অভিনন্দন জানান।

এর আগে প্রাণসায়ের খাল ভেঁড়িবাঁধ অপসারণের দাবিতে ৪ ইউনিয়নের শতাধিক গ্রামের মানুষ শহরের ২দিন মানববন্ধন কর্মসুচি পালন করেছেন।

ইউনিয়নের জলাবদ্বতা এলাকায় ঘুরে দেখাযায় সদর উপজেলার ৪টি ইউনিয়ন লাবসা, বল্লী, ঝাউডাঙ্গা ও আগরদাঁড়ি ইউনিয়নের শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানি নিষ্কাশন না হওয়ায় বাড়ি-ঘর, ফসলী জমি, মৎস্য ঘের, পুকুর, বিল পানিতে তলিয়ে গেছে। গবাদি পশু, হাঁস-মুরগী রাখার কোন জায়গা নেই। পানিতে তলিয়ে গেছে পাকা রাস্তা। ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে ৪টি ইউনিয়নের প্রায় সকল গ্রামের মানুষের। জলাবদ্ধতায় পানিবন্দী মানুষেরা মানবেতর জীবন যাপন করছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ

আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে বিশেষ তদারকির দায়িত্ব দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ

সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক