শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের সভাপতিত্ব পেল রাশিয়া

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে রাশিয়া। নিরাপত্তা কাউন্সিলে স্থায়ী এবং অস্থায়ী সদস্যসহ মোট ১৫টি দেশ রয়েছে। চক্রাকারে প্রত্যেক সদস্য দেশ এক মাস করে সভাপতিত্ব করে। আজ ১ তারিখ থেকে শুরু করে এপ্রিল মাসজুড়ে কাউন্সিলের দায়িত্ব থাকবে রাশিয়ার কাছে। খবর সিএনএনের।

তবে রাশিয়ার এবারের সভাপতিত্বের বিষয়টি নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে। কারণ এর তীব্র বিরোধিতা জানিয়েছে ইউক্রেন এবং পশ্চিমারা।

রাশিয়ার সভাপতিত্ব নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছে ইউক্রেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, ‘এপ্রিল ফুলের সবচেয়ে সেরা জোকস এটি।’

রাশিয়ার কাছে এর আগে সভাপতিত্বের দায়িত্ব ছিল ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে। ওই মাসেই ইউক্রেনে হামলা চালায় দেশটি।

এছাড়া রাশিয়া এমন সময় নিরাপত্তা কাউন্সিলের দায়িত্বভার গ্রহণ করল— যখন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এই আদালত অবশ্য জাতিসংঘের কোনো সহকারী সংস্থা নয়।

এদিকে ইউক্রেনের আপত্তি সত্ত্বেও রাশিয়াকে সভাপতিত্বের দায়িত্ব নেওয়া থেকে আটকাতে পারেনি নিরাপত্তা কাউন্সিলের গুরুত্বপূর্ণ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে, রাশিয়াও যেহেতু কাউন্সিলের স্থায়ী সদস্য। ফলে তাদের আটকানোর কোনো উপায় ছিল না।

সভাপতিত্বের দায়িত্বের বিষয়টি শুধুমাত্র কার্যক্রম পরিচালনার জন্য। তবে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী দূত ভাসিলি নাবেনজিয়া রুশ বার্তাসংস্থা তাস নিউজকে জানিয়েছেন, তিনি পরিকল্পনা করছেন বেশ কয়েকটি বিতর্ক পর্যবেক্ষণ করবেন তিনি। যার মধ্যে রয়েছে অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়টি।

রুশ দূত আরও জানিয়েছেন, তিনি ‘নতুন বিশ্ব শাসন’ নিয়ে আলোচনা করবেন, যেটি তার মতে ‘এককেন্দ্রীক বিশ্ব শাসনের’ জায়গায় স্থান নেবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক বলেছেন, ‘এটি আন্তর্জাতিক আইনকে আরেকবার ধর্ষণ করল। একটি দেশ যেটি আগ্রাসনমূলক যুদ্ধ শুরু করেছে, মানবিক ও অপরাধের আইন ভঙ্গ করেছে, জাতিসংঘের সনদ লঙ্ঘন করেছে, পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা উপেক্ষা করেছে, তারা বিশ্বের প্রধান নিরাপত্তা সংস্থার নেতৃত্ব দিতে পারে না।’

রাশিয়া এবং যুক্তরাষ্ট্র ছাড়াও এই কাউন্সিলের স্থায়ী সদস্য হলো যুক্তরাজ্য, ফ্রান্স এবং চীন।

একই রকম সংবাদ সমূহ

নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?

নেপাল বললেই চোখের সামনে ভেসে ওঠে বরফঢাকা হিমালয়, পাহাড়ি পথ আর মেঘেরবিস্তারিত পড়ুন

হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো ইরানের অবস্থান জানতে চেয়েছে। এরবিস্তারিত পড়ুন

চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর

‘চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার’ প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারকবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন