বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় দলের ক্রিকেটার রুবেলের বাবা আর নেই

বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার রুবেল হোসেন দীর্ঘদিন দলের বাইরে আছেন। জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার এবার হারালেন বাবাকে।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন রুবেল।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমার বাবা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) সবাই আমার বাবার জন্য দোয়া কইরেন।’

বছর খানেকের বেশি সময় ধরেই অসুস্থতায় ভুগছিলেন রুবেলের বাবা। ফলে গত জুন মাসেও একটি ফেসবুক পোস্টে দোয়া চেয়ে রুবেল লিখেছিলেন, ‘আমার ক্রিকেটার রুবেল হোসেন হবার পিছনে যে মানুষটা আমার জীবনে সুপার-হিরোর মতো আমার মাথার ওপর হাত রেখে শক্ত পিলার হয়ে পাশে আছেন, তিনি হচ্ছেন আমার বাবা। আমার বাবার শরীরের বাম অংশটা এক বছরেরও বেশি যাবত প্যারালাইসিস হয়ে অবস হয়ে আছে।’

‘সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন (আমিন) মহান সৃষ্টিকর্তা চাইলে পৃথিবীতে সব কিছুই সম্ভব এবং মন থেকে দোয়া করি। পৃথিবীর সমস্ত বাবাদের যেন মহান আল্লাহ সুস্থ রাখেন।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা