শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় দৈনিক বাণিজ্য প্রতিদিনে যুক্ত হলেন কাজী সাজেদুর রহমান

দেশের অন্যতম অর্থনৈতিক পত্রিকা দৈনিক বাণিজ্য প্রতিদিন-এর সঙ্গে যুক্ত হয়েছেন কাজী সাজেদুর রহমান। সম্প্রতি তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে তার যোগদানপত্র তুলে দেন বাণিজ্য প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক গিয়াস উদ্দিন।

যোগদানকালে কাজী সাজেদুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে আমি গণমাধ্যমের সঙ্গে কাজ করছি। আজ থেকে বাণিজ্য প্রতিদিনের সঙ্গে আমার নতুন পথচলা শুরু হলো। আশা করি, সবার সহযোগিতা নিয়ে আগামীতে পত্রিকাটিকে দেশের শীর্ষ অর্থনৈতিক দৈনিকে পরিণত করতে পারব।”

এ বিষয়ে সম্পাদক ও প্রকাশক গিয়াস উদ্দিন বলেন, “কাজী সাজেদুর রহমানকে বাণিজ্য প্রতিদিন পরিবারের অংশ হিসেবে পেয়ে আমরা আনন্দিত। তার মেধা, অভিজ্ঞতা ও শ্রম পত্রিকাটিকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”

কাজী সাজেদুর রহমানের জন্ম সাতক্ষীরা জেলায়। তিনি খুলনা জেলা স্কুল থেকে এসএসসি এবং খুলনা সুন্দরবন কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) থেকে কম্পিউটার সায়েন্সে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

পড়াশোনা শেষে তিনি ব্যবসায় যুক্ত হন। পরিবেশবান্ধব পণ্য উৎপাদনের লক্ষ্যে তিনি কেপিসি ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি পরিবেশবান্ধব ডিসপোজেবল পেপার কাপ উৎপাদন করে।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত কাজী সাজেদুর রহমান বর্ষসেরা এসএমই উদ্যোক্তা হিসেবেও স্বীকৃতি পেয়েছেন। তিনি পেপার কাপ ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন-এর প্রতিষ্ঠাতা সভাপতি।

তার রচিত দুটি বই ইতোমধ্যে প্রকাশিত হয়েছে— “উদ্যোগ ও উদ্যোক্তা উন্নয়নের রূপরেখা” এবং “প্রকল্প”।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস