শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় কন্যা শিশু দিবস আজ

আজ (৩০ সেপ্টেম্বর) জাতীয় কন্যা শিশু দিবস। এ বছর জাতীয় কন্যা শিশু দিবসের প্রতিপাদ্য – ‘আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’।

প্রতিপাদ্যে সমতার কথা থাকলেও, কন্যা শিশুর নিরাপত্তা নিয়ে মোটেও নিশ্চিত নন অভিভাবকরা। বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্নন স্থানে ধর্ষণসহ নারী নির্যাতনের বেশ কিছু ঘটনা ঘটেছে। করোনা মহামারীতে মানুষের জীবনযাত্রার অনেক কিছু পাল্টে গেলেও, পাল্টায়নি নারী ও কন্যা শিশুর নিয়তি পাল্টায়নি। উদ্বিগ্ন অভিভাবকরা।

করোনাকালে যেখানে সবাইকে মানবিক হওয়ার আহ্বান জানানো হচ্ছে, সেখানে নারী ও কন্যা শিশুর ওপর নির্যাতন বেড়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য বলছে, গত চার মাসে ৩০৭ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। মোট সহিংসতার শিকার হয়েছেন ৭৮৮ জন। এদের মধ্যে ৪৫৭ জন নারী ও ৩৩১ জন শিশু। এছাড়াও এই সময়ে ১৮টি বাল্য বিবাহরে ঘটনা ঘটেছে।

নারী নেত্রী খুশি কবির বলেন, বর্তমান বাস্তবতায় সাংসারিক জীবনে অর্থনৈতিক অবদানের বড় অংশীদার নারী। নিম্নবিত্ত পরিবারে শিশুরাও অর্থনৈতিকভাবে অনেক সহায়তা করে থাকে। তারা অনেকে করোনায় কাজ হারিয়েছেন। মহামারীর এই সময়ে পরিবারকে আর্থিক সহযোগিতা করতে পারেছন না তারা। এতে পারিবারিক কলহ ও নির্যাতনের হার বেড়েছে। একই ভাবে পুরুষরাও বেকার হয়ে পড়েছেন এবং ঘরে থাকার কারণে নারী ও শিশু নির্যাতন চরমভাবে বাড়ছে। নারী ও শিশু নির্যাতন ঠেকাতে আইনি ব্যবস্থা বড় ভূমিকা রাখতে পারে ।

আমাদের দেশে সামাজিক ও পারিপার্শ্বিক কারণে স্বাভাবিক সময়ে কন্যা শিশুদের ‘ঘরবন্দি’ সময় কাটাতে হয়। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান, বিনোদন কেন্দ্র বন্ধ থাকায় কন্যা শিশুর ‘ঘর বন্দিত্ব’ আরো দীর্ঘায়িত হয়েছে। যা মানসিকভাবে নেতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া সাম্প্রতিক সময়ে নারী ও শিশু নির্যাতন বেড়ে যাওয়ায় অভিভাবকরা ‘কন্যা শিশুর’ নিরাপত্তা নিয়ে ভীষণভাবে উদ্বিগ হয়ে পড়েছেন।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকা থেকে নিখোঁজ হওয়ার সাত দিন পর গোয়েন্দা পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয় ফুল বিক্রেতা পথশিশু জিনিয়াকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৎপরতা এবং পুলিশি চেষ্টায় পথশিশু জিনিয়াকে উদ্ধার করা গেলেও এরকম কত শত জিনিয়া অন্ধকার কালো গহ্বরে হারিয়ে যায় তার খোঁজ কে রাখে?

প্রযুক্তি উৎকর্ষতার এই যুগে ‘কন্যা শিশুদের’ জন্য আরেক নতুন বিপদ হাজির হয়েছে। সেটা হচ্ছে ‘সাইবার ক্রাইম’। সাইবার ক্রাইমের কারণে ‘নারী-শিশুর’ নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে। গত কয়েক বছরে সাইবার স্পেসে নারী ও শিশু নির্যাতন আশঙ্কাজনক হারে বেড়েছে। অনেক ভুক্তভোগীরা এ ব্যাপারে প্রতিকার চেয়ে সাইবার আদালতে মামলাও করেছেন। দেশে প্রযুক্তি পণ্য সহজলভ্য হওয়াও ভিন্ন ফর্মে ‘কন্যা শিশু’ নির্যাতন বেড়েছে। এ ব্যাপারে কঠোর আইন থাকলেও মাঠ পর্যায়ে প্রায়োগিক দুর্বলতা আছে।

এমন বাস্তবতায় আজ দেশে ‘জাতীয় কন্যা শিশু দিবস’ পালিত হচ্ছে। এবারের কন্যা শিশু দিবসের প্রতিপাদ্য ‘আমরা সবাই সোচ্চার বিশ্ব হবে সমতার’ ।

কন্যা শিশুর জন্য ‘সমতার বিশ্ব গড়া’ আগে যেমন চ্যালেঞ্জিং ছিল এখনো তাই আছে; বরং করোনাকালে সেই চ্যালেঞ্জ আরো বেড়েছে। বর্তমান প্রেক্ষাপটে কন্যা শিশুর নিরাপত্তা নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

একই রকম সংবাদ সমূহ

‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদেরবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল