বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জামালপুরে ঝারকাটা নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ঝারকাটা নদী থেকে জামালী গবি (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৮ মে) সকালে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারি-পূর্ব জটিয়ারপাড়া এলাকায় থেকে এ লাশ উদ্ধার করা হয়।

জামালী গবি ওই ইউনিয়নের পূর্ব জটিয়ারপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

জানা যায়, সোমবার সকালে উপজেলার ভেলামারি-পূর্ব জটিয়ারপাড়া এলাকায় ঝারকাটা নদী পাড়ে স্থানীয় লোকজন গিয়ে দেখতে পায়, একটি লাশ ভাসছে। পরে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ নদী থেকে জামালী গবির লাশ উদ্ধার করে। জামালী গবি মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত দুইদিন আগে তিনি নিখোঁজ হন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহবুবুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জামালী গবির লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। পরে জামালী গবির পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করেছেন। তারা স্বীকারোক্তি দেয়, জামালী গবি মানসিক ভারসাম্যহীন ছিলো, পানি ডুবে সে মারা গেছে। বাদী না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে

নতুন বেতনকাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়বে। তবে নতুন নিয়োগপ্রাপ্তদের তুলনায়বিস্তারিত পড়ুন

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষেরবিস্তারিত পড়ুন

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
  • আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির এমপি সেলিম
  • ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
  • পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ
  • মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত?
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি