বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জি-২০ সম্মেলনের আগে ৫০০ বাঁদর ধরা হবে তাজমহল থেকে

জি-২০ সম্মেলন সামনে রেখে সাজ সাজ রব ভারতের উত্তরপ্রদেশের আগ্রায়।

ফেব্রুয়ারি থেকে আগস্টের মধ্যে ডজনখানেক কর্মসূচির জন্য আগ্রায় পা রাখবেন সম্মেলনে আমন্ত্রিত অতিথিরা।

তারই প্রস্তুতি হিসেবে তাজমহলের আশপাশের এলাকা থেকে ৫০০ বাঁদর এবং বেওয়ারিশ কুকুর ধরতে উদ্যোগী হয়েছেন আগ্রা নগরনিগমের কর্মীরা।

সম্প্রতি তাজমহল এবং দুশেরাঘাটসংলগ্ন এলাকা পরিদর্শন করেন আগ্রা শহরের কমিশনার অমিত গুপ্ত, জেলা প্রশাসক নবনীত সিংহ চহাল এবং পুলিশ কমিশনার প্রীতিন্দর সিংহ।

আগামী মাসে ওই এলাকাগুলোতে সম্মেলনের অতিথিরা পা রাখবেন। তারই প্রস্তুতিতে চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে পৌরসভায়।

পৌর কমিশনার নিখিল টিকারাম ফুন্ডে গত শুক্রবার বলেন, জি-২০ সম্মেলনের আমন্ত্রিতরা আগ্রা শহরে আগামী মাসে আসবেন। তার আগে শহরজুড়ে কুকুরদের ধরা হচ্ছে। এর পর তাজমহলের আধা কিলোমিটারের মধ্যে এলাকায় নজরদারি চালানো হবে। যাতে তাজমহলের আশপাশ থেকে কুকুরদের সরিয়ে দেওয়া যায়।

পৌর কমিশনার জানিয়েছেন, বন দপ্তরের কাছ থেকে আগ্রার ১০ হাজার বাঁদর ধরার অনুমতি চেয়েছিলেন তারা।

তবে তার বদলে মাত্র ৫০০টি বাঁদর ধরার অনুমতি পেয়েছেন। তিনি বলেন, বাঁদরদের ধরতে তাজমহলের আশপাশে ফাঁদ পাতা হয়েছে। এ কাজে স্বেচ্ছাসেবী সংগঠনেরও সাহায্য নেওয়া হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ

নয়া দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতিরবিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

বিভিন্ন অনিয়ম, গঠনতান্ত্রিক ত্রুটি এবং নিয়মবিধি না মানার সুনির্দিষ্ট অভিযোগে পশ্চিমবঙ্গের ২৫২টিবিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • ফেসবুক লাইভে মমতার বিস্ফোরক অভিযোগ
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী