বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে কলারোয়া সরকারি কলেজে স্মরণসভা

বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা ও জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহের আলোকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে কলারোয়া সরকারি কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে এ সভার কর্মসূচী অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ,প্রফেসর. এস. এম আনোয়ারুজ্জামান এঁর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক টি এম মনজুরুল আজাদ,শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালনে শুভেচ্ছা বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মারুফ কবির, সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ আহ্বায়ক হোসাইন মাহমুদ, বার্ষিক অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিযোগিতার আহ্বায়ক মোখলেছুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন সরকারি কলেজের উপাধ্যক্ষ, প্রফেসর. আতিয়ার রহমান, প্রাণি বিভাগ প্রভাষক নাজমুল হোসান, ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ফারুক হোসেন প্রমুখ। জুলাই গণঅভ্যুত্থানের ঘটনার প্রবাহ নিয়ে একক অভিনয় করেন অনার্স তৃতীয় বর্ষ ছাত্র রহমোতুল্লাহ। অহনা পাইন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ও সহকারি সাংস্কৃতিক প্রিফেক্ট আফরোজা খাতুন, কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রদের পক্ষ থেকে শেখ ফয়সাল,কাইফুর রহমান, সৈকতসহ কলারোয়া সরকারি কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। বক্তব্য শেষে শহিদদের স্মরণে এবং আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক। একইভাবে কলারোয়া পাইলট হাইস্কুল, বেত্রাবতী মাধ্যমিক বিদ্যালয়, আলিয়া মাদ্রাসা,আমানুল্লাহ ডিগ্রী কলেজ, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ শিক্ষা কেন্দ্রে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহের আলোকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জুলাইয়ের বিপ্লবী গান ও কবিতা আবৃত্তি করেন অত্র কলেজের শিক্ষার্থীরা। উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ১৫০০ শহীদের অবদানের কথা স্মরণ করে তাদের আত্মার শান্তি কামনা করেন। এছাড়াও জুলাই ছাত্র জনতার গণঅভূত্থানে সরকারি হিসেবমতে প্রায় ২০ হাজার আহতদের প্রতি সসমবেদনা জ্ঞাপন করা হয়। আহতদের দ্রুত আশুরোগমুক্তি কামনায় দোয়া করা হয়।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা