রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জেলা জজ শেখ মফিজুর রহমান সাতক্ষীরা থেকে শরিয়তপুরে, বিদায় সংবর্ধনা

শ্রুসিক্ত ভালোবাসায় সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। বিদায়ী গানের সুরে সুরে বেদনার আবেশ ছড়িয়ে অকৃত্রিম ভালোবাসা জানিয়ে শেখ মফিজুর রহমানকে বিদায় সংবর্ধনা জানান জেলার সরকারি পদস্থ কর্মকর্তা ও নাগরিকগণ। বিদায়ী অতিথি নিজেও ভীষণভাবে আবেগাপ্লুত হয়ে পড়েন।

অত্যন্ত বেদনা বিধুর আবেগঘন পরিবেশে বুধবার (২০ এপ্রিল) বৈশাখী বিকেলে সাতক্ষীরা শহরের উপকন্ঠে লেকভিউয়ের দৃষ্টিনন্দন সম্মেলন কক্ষে সাতক্ষীরা বিচার বিভাগের ব্যানারে অনুষ্ঠিত হয় সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের বদলিজনিত বিদায় সংবর্ধনা।

মঞ্চে অতিথিদের আসন গ্রহণ, পবিত্র কুরআন থেকে সহকারী জজ মো: জাহিদুর রহমানের সুললিত কন্ঠে তেলাওয়াত, পবিত্র গীতা থেকে পাঠের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানমালা। এরপর বিদায়ী অতিথি শেখ মফিজুর রহমান ও তার সহধর্মিণী রুখসানা রহমান শিল্পী ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন। জেলা জজ অডার্লি মো: সাঈদুর রহমানের আবেগঘন বক্তব্য উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়। উচ্ছ্বসিত কন্ঠে বিদায়ী অতিথির প্রশংসা করে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: হুমায়ুন কবি, পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান (পিপিএম বার), সিভিল সার্জন ডা: মো: হুসাইন শাফায়াত, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মোহাম্মদ শাকিউল আজম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানুল্লাহ হাদী ও কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ আনোয়ারুজ্জামান মুকুল।

বিচারকদের মধ্যে বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ এমজি আজম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: হুমায়ূন কবীর, যুগ্ম জেলা ও দায়রা জজ মো: ফারুক ইকবাল, সিনিয়র সহকারী জজ মুহম্মদ নাসির উদ্দিন ফরাজী, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম।

এরআগে একে একে বক্তব্য রাখেন বেঞ্চ সহকারী মো: কামরুজ্জামান, জুডিসিয়াল পেশকার মো: ইদ্রিস আলী, রেকর্ড কিপার মো: আব্দুল আলিম মোল্যা এবং জজ কোর্টের নাজির আব্দুল কাদের গাজী।

বিচার বিভাগ, সাতক্ষীরার পক্ষ থেকে বিদায়ী অতিথির বর্ণাঢ্য কর্মকাল নিয়ে সংক্ষিপ্ত ভিডিও চিত্র প্রদর্শনী করা হয়। শুভেচ্ছা স্মারক ও প্রীতি উপহার প্রদান শেষে মাইক্রোফোনের সামনে আসেন সদ্য বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজ এবং শরীয়তপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।
তিনি স্বভাব সুলভ দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার উদাত্ত আহবান জানিয়ে হৃদয় নিংড়ানো ভালোবাসা প্রকাশ করেন উপস্থিত বিচারক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি।
ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বিশ্বনাথ মন্ডলের শুভাশীষ দিয়েই শেষ হয় অনুষ্ঠান।
ভালোবাসা, শ্রদ্ধা ও আবেগের যে স্ফুরণ ছিলো উপস্থিত সবার মুখে, তা বেলা শেষে সূর্য অস্তমিত হলেও শেষ হয়নি এতোটুকু।

একই রকম সংবাদ সমূহ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিকবিস্তারিত পড়ুন

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন

  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর
  • মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি