বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাবাড়িয়া মঠবাড়ি শিঘ্রই সংরক্ষণ হবে : হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ডা. দীলিপ কুমার ঘোষ বলেছেন, খুব শিঘ্রই সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়ায় অবস্থিত শ্রী শ্রী শ্যামসুন্দর মন্দির সংরক্ষণে ব্যবস্থা গ্রহণ করা হবে। কলারোয়ার এ মন্দিরটি মঠবাড়ি নামে পরিচিত।

সরকারি সফরসূচির অংশ হিসেবে সাতক্ষীরা ভ্রমনকালে তার শৈশবের স্মৃতি বিজড়িত এই মন্দিরটি পরিদর্শনের সময় তিনি স্মৃতি কাতর হয়ে পড়েন।

প্রায় ২ ঘন্টা অবস্থানকালে স্থানীয় সনাতনী নেতৃবৃন্দ তাকে মন্দিরটি ঘুরে দেখান এবং সংস্করণ ও সংস্কারের উপায় সম্পর্কে আলোচনা করেন।

এ বিষয়ে সচিব সরকারের উপর মহলের সাথে কথা বলে দ্রুত এ মন্দিরটির সংরক্ষণ ও সংস্কারের আশা প্রকাশ করেন।

এসময় তার সাথে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ, কলারোয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী, সাতক্ষীরা জেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব রনজিত ঘোষ, ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজু ঘোষ, প্রসেনজিত ঘোষ পলাশ প্রমুখ।

সাতক্ষীরার কলারোয়ার জয়নগরের কৃতি সন্তান ডা. দীলিপ কুমার ঘোষ ১৪ মাসেরও অধিককাল হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব পদে কাজ করে যাচ্ছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!