শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জেলা শিক্ষা অফিসারের সাথে কলারোয়ার প্রধান শিক্ষকদের মতবিনিময়

সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুনের সাথে মতবিনিময় সভা করেছেন কলারোয়ার বিভিন্ন হাইস্কুলের প্রধান শিক্ষকরা।

বৃহস্পতিবার (২০ মে) সকাল ১০টার দিকে গার্লস পাইলট হাইস্কুলে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের অনলাইন ক্লাস ও সংসদ টিভিতে প্রচারিত ক্লাস কার্যক্রমের অগ্রগতি বিষয়ক জরিপ কার্য সম্পাদনে করণীয় বিষয়ের উপর গুরুত্বারোপ করে সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘করোনাকালে শিক্ষক-শিক্ষার্থীদের সুরক্ষার্থে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বিকল্প ভাবে পাঠদানের চেষ্টা অব্যাহত আছে। শিক্ষার্থী ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। এজন্য নিয়মিত অনলাইন ক্লাস সম্পাদন গুরুত্ব দিতে হবে।’

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি লিমিটেডের সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হক, সাবেক সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক আব্দুল আজিজ, প্রধান শিক্ষক লুৎফর রহমান খোকন, প্রধান শিক্ষক আব্দুল আলিম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাস ঘোষ, প্রধান শিক্ষক উয়ায়েস আলি সিদ্দিক বাবর, প্রধান শিক্ষক বদরুর রহমান, প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আব্দুল করিম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত