সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জেল হত্যা দিবসে কলারোয়ায় আ.লীগ সেক্রেটারির উদ্যোগে আলোচনা ও দোয়ানুষ্ঠান

জেল হত্যা দিবসে কলারোয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমানের উদ্যোগে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে বাসস্ট্যান্ডস্থ বিশ্বাস মার্কেটের দলীয় কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা আ.লীগের সহ.সভাপতি শেখ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলটির উপজেলা সাধারণ সম্পাদক আলিমুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু।

উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পৌর আ.লীগের সভাপতি আজিজুর রহমান, আ.লীগ নেতা সাবেক চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, সাবেক চেয়ারম্যান সাঈদ আলী গাজী, সাবেক চেয়ারম্যান অজিয়ার রহমান, আব্দুল মান্নান, জয়দেব সাহা, ডালিম হোসেন, অধ্যক্ষ বিল্লাল হোসেন আবির, এরশাদ আলী, শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিম, যুবলীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, সাবেক ছাত্রলীগ নেতা ফরিদ খাঁন, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি রুবেল হোসেন মল্লিকসহ নেতা-কর্মীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘৩রা নভেম্বর জাতীয় ৪ নেতাদের হত্যা করেই ক্ষান্ত হয়নি ৭৫ পরবর্তী আরো অনেক নেতা কর্মীদেরকে হত্যা করেছে এবং আজো ষড়যন্ত্র থেমে নেই তারা। তাদেরকে রুখে দিতে হবে।’

পরে জাতীয় নেতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা হাফিজুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল