মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝাউডাঙ্গায় কর্মসৃজন প্রকল্প ও ঘর বরাদ্দ দেয়ার নামে ঘুষ গ্রহণের অভিযোগ

সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের অতিদরিদ্র কর্মসূচির আওতায় ৪০ দিনের প্রকল্পে ব্যাপক অনিয়ম-দুর্নীতি ও প্রধানমন্ত্রীর উপহার আশ্রায়ণ প্রকল্প-২ (জমি আছে ঘর নাই) এ ঘর দেয়ার নামে ঘুষ গ্রহনের অভিযোগ উঠেছে ইউপি সদস্য সেলিম হোসেনের বিরুদ্ধে।

যদিও ইউপি চেয়ারম্যানের সাথে গভীর সখ্যতা থাকায় তার (ইউপি সদস্য সেলিম হােসেন) বিরুদ্ধে একাধিকবার উপজেলা প্রকল্পবাস্তবায়কারী কর্মকর্তার (পিআইও) কাছে অভিযোগ করলেও কোন ব্যবস্থা গ্রহণ করেননি।

বুধবার (৯ ডিসেম্বর) সকালে সরেজমিনে ইউনিয়নের পাথরঘাটা গ্রামে (২নং ওয়ার্ড) ঘুরে জানা গেছে, ইউপি সদস্য সেলিম হােসেন ৪০দিনের কর্মসৃজন প্রকল্প নিজের পরিচিত লোকজনের নাম তালিকাভুক্ত করে কাজ করাচ্ছেন। যাদের মধ্যে অধিকাংশই অর্ধেক টাকা দেয়ার শর্তে ইউপি সদস্যেও সাথে চুক্তিবদ্ধ। এসব শ্রমিকরা নিয়মিত কাজ করছেন না।

অপরদিকে কর্মসৃজন প্রকল্পে কাজ দেয়ার নামে কয়েকজনের নিকট থেকে জনপ্রতি ২ হাজার টাকা ঘুষ নিলেও তাদের নাম তালিকায় দেয়া হয়নি। এরমধ্যে পাথরঘাটা গ্রামের মুনসুর আলী (৩৫) জাানান, ৪০দিনের কাজ দেয়ার জন্য ইউপি সদস্য সেলিম হোসেন তার নিকট থেকে খরচ বাবদ ২ হাজার টাকা নিলেও তালিকায় নাম দেয়নি। এখন টাকা ফেরত চাইলে পুলিশ দিয়ে মামলায় ফাসিয়ে দেয়ার হুমকি দিচ্ছে বলে তিনি জানান। এছাড়া সেলিম হোসেনের বিরুদ্ধে একাধিক ব্যাক্তির কাছ থেকে কাজ দেয়ার নামে টাকা উত্তোলন করে আত্মসাত এবং প্রকল্পে লোক কম দিয়ে কাজ করাচ্ছেন বলে স্থানীয়রা অভিযোগ করে জানান।

নাম প্রকাশ না করার শর্তে কর্মরত একাধিক শ্রমিক জানান, ইউপি সদস্য চুক্তিতে তার পরিচিত লোকদের তালিকায় নাম দেয়ায় কাজের ২০দিন পেরিয়ে গেলেও অনেকে কাজে আসে না। আমরা অল্প কয়েকজন শ্রমিক নিজেদের কাজসহ তাদের কাজও করে দিতে হচ্ছে। কাজ করতে না চাইলে ইউপি সদস্য টাকা না দেয়ার হুমকি দেয়। আমরা গরীব মানুষ নিরবে সব মেনে নেয়া ছাড়া কোন কিছুই করার নেই।

প্রধানমন্ত্রীর উপহার আশ্রায়ণ প্রকল্প-২ (জমি আছে, ঘর নাই) এ ঘর দেয়ার নামে পাথরঘাটা গ্রামের সুরত আলীর ছেলে সাজ্জাত হোসেন কাছ থেকে ৩ হাজার টাকা ঘুষ গ্রহণের পরও তার ঘর বরাদ্দ দেয়া হয়নি। তিনি টাকা ফেরত চাইলে ইউপি সদস্য সেলিম হোসেন আগামীতে ভালো ঘর দেয়ার কথা বলে আরো ৫হাজার টাকা খরচ বাবদ তার কাছে দিতে বলেছে। ভুক্তভোগী সাজ্জাত হোসেন বলেন, আমাকে ঘর দেয়ার কথা বলে তিন হাজার টাকা নিলেও ঘর বরাদ্দ দেয়া হয়নি।

এখন টাকা চাইলে সেলিম হোসেন নতুন ঘর দেয়ার কথা বলে আরো ৫হাজার টাকা দাবি করছে। তিনি আরো বলেন, ঘর বরাদ্দ দেয়ার নামে ইউপি সদস্য অনেক অসহায় মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছে। বিষয়টি নিয়ে তারা ইউপি চেয়ারম্যান আমলল উদ্দীনের কাছে অভিযোগ করলে তিনি ব্যবস্থা নিবেন বলে জানালেও আজ পর্যন্ত কোন কিছ্ইু করেননি। অভিযোগের বিষয়ে ঝাউডাঙ্গা ২নং ওয়ার্ড সদস্য সেলিম হোসেনের সাথে যোগাযোগ করা হলে, তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, রিপোর্ট করবেন না, আপনার সাথে দেখা করে সব বলবো। এবিষয়ে ঝাউডাঙ্গা ইউপি সদস্য আজমল উদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।
সূত্র পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহবিস্তারিত পড়ুন

পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ