বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছায় সরিষার চাষ বেড়েছে দ্বিগুণের বেশি, খরচের ৮ গুণ লাভ

স্বল্প জীবনকাল হওয়ায় ও অধিক লাভের আশায় এবার যশোরের ঝিকরগাছায় সরিষার আবাদ বেড়েছে দ্বিগুণের বেশি। ঝিকরগাছা কৃষি অফিসের তথ্যমতে, চলতি ২০২২-২০২৩ অর্থবছরে রবি মৌসুমে উপজেলায় মোট ৪১০০ হেক্টর জমিতে সরিষা চাষ হচ্ছে। ২০২১-২০২২ অর্থবছরে ২০০০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছিল।

বর্তমানে কৃষকরা উন্নত জাতের বারী-১৪, বারী-১৫, বারী-১৭, বারী-১৮, বিনা-৪, বিনা-৭, বিনা-৯ এবং টরি-৭ জাতের সরিষার আবাদ করছেন। কৃষি বিভাগ থেকে প্রণোদনা ও সরিষা তেলের দাম বেশি হওয়ায় চলতি বছরে কৃষকদের মাঝে সরিষা চাষে আগ্রহ বেড়েছে।

এছাড়াও স্বল্প জীবনকালের উন্নতমানের আমন ধান কাটার পর সরিষা চাষ এবং সরিষার পর স্বল্প জীবনকালের উচ্চ ফলনশীল ধান চাষ করে একই জমিতে তিনটি ফসল উৎপাদন করে অধিক লাভবান হচ্ছেন কৃষক।

গঙ্গানন্দপুরের কৃষক আব্দুস সালাম জানান, এবছর ৬৭ শতাংশ জমিতে উন্নত জাতের টরি-৭ সরিষা চাষ করেছি। বিঘা প্রতি (৩৩ শতাংশে) খরচ হবে তিন থেকে চার হাজার টাকা। সরিষা হবে ৮-৯ মন। প্রতি মণ (৪০ কেজি) সরিষার বাজার মূল্য তিন হাজার থেকে চার হাজার টাকা থাকবে। যা দিয়ে তিনি প্রায় ৭-৮ গুণ লাভ করতে পারবেন বলে আশা করছেন।

মাগুরার কৃষক সাজ্জাদুল জানান, ভারতীয় রড মিনিকেট ধান চাষের পর বারি-১৪ সরিষা চাষ করেছি । সরিষা কেটে আবার রড মিনিকেট ধান চাষ করবো। ফলে অধিক ফসল ঘরে তুলে আর্থিক ভাবে লাভবান হতে পারবো।

উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ বলেন, বর্তমানে সরকার সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করতে প্রণোদনাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে। বাজারে সরিষার ভালো দাম পাওয়া, নতুন নতুন উন্নত জাতের উদ্ভাবনের ফলে ফলন বৃদ্ধি এবং পতিত জমিতে মধ্যবর্তী ফসল হিসেবে সরিষা চাষের মাধ্যমে লাভজনক হওয়ার কারণে কৃষকরা সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। উপজেলা কৃষি বিভাগ সব সময় এগুলো মনিটরিং করছে। সার ব্যবস্থাপনা থেকে শুরু করে শস্য কর্তন পর্যন্ত আধুনিক প্রযুক্তি নির্ভর পরামর্শ নিয়ে কৃষকের দোরগোড়ায় পৌছে যাচ্ছে কৃষি বিভাগ।

একই রকম সংবাদ সমূহ

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ

যশোরের ঝিকরগাছায় মহাসড়কের পাশের একটি বাঁশঝাড় থেকে আবু হুরাইরা মিম (২৫) নামেবিস্তারিত পড়ুন

রোদ, গরম আর হঠাৎ ঝড়: কেন এতো অস্থির দেশের আবহাওয়া?

সকালে তপ্ত রোদ আর ভ্যাপসা গরমে যখন জনজীবন ওষ্ঠাগত, ঠিক কয়েক ঘণ্টাবিস্তারিত পড়ুন

  • ঝিকরগাছায় অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকারক রং দিয়ে তৈরি হচ্ছে কেক
  • কলারোয়ায় বাস-নছিমনের সংঘর্ষ, নিহত-১
  • যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
  • যশোরের গদখালিতে বিশেষ পাঁচ দিবস ঘিরে ফুল বিক্রির লক্ষ্য ছুঁয়েছে শত কোটিতে
  • শংকরপুরে কৃষকের বছরের পরিশ্রম দুর্বৃত্তদের আগু*নে পুড়ে ছাই
  • ‘ফুলের রাজ্য’ যশোরের গদখালীতে ‘টিউলিপে’ সম্ভাবনার আভাস
  • যশোরের ঝিকরগাছায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
  • ঝিকরগাছায় বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
  • কীটনাশক ব্যবহারে সাধারণ ভুল ও এর প্রভাব: কৃষি বিপ্লবের সামনে বড় বাধা
  • সাংবাদিক পরিচয়ে প্রাণীসম্পদ অধিদপ্তরের ৭৫ টাকার বীজ ১২’শ টাকায় বিক্রি!
  • এনজিও’র লোন গ্রান্টারে শিক্ষিকার চেক ও ষ্ট্যাম্প নিয়ে প্রতারণার অভিযোগ
  • মালয়েশিয়ায় মৃ*ত্যুর ৭দিন পর বাগআঁচড়ার যুবকের ম*রদে*হ এলো বাড়িতে