শুক্রবার, জুন ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছায় ৪১হাজার টাকায় ম্যানেজিং কমিটি গঠন!

যশোরের ঝিকরগাছা উপজেলার ৮নং নির্বাসখোলা ইউনিয়নের অন্তগত শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয় নামক প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির ৪১হাজার টাকার নির্বাচনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার তার প্রতিবেদনে বলছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
তথ্য অনুসন্ধানে জানা যায়, বিষয়ে সম্প্রতি ০৮ ফেব্রুয়ারী, উমাশিঅ/ঝিকর/২০২৪/২৮ নং স্মারকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার কামরুজ্জামান মোঃ জাহাঙ্গীর হুসাইন মিঞা স্বাক্ষরিত নির্বাচনী তফসিলে ০৭ মার্চ ২০২৪ইং তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে মর্মে ঘোষনা দেন। নির্ধারিত তারিখে শিক্ষা প্রতিষ্ঠানে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে আবুল ইসলাম, কামারুল ইসলাম, জয়নাল আবেদীন, আঃ রহিম, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য আয়রা খাতুন ভোটের মাধ্যমে নির্বাচিত। আর তাদের নিকট তম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আবু বকর সিদ্দিক, মিন্টু মিয়া, কোরবান আলী, স্বপন কুমার দাস ও সোনিয়া খাতুন পরাজিত হন। এছাড়াও সাধারণ শিক্ষক প্রতিনিধি মখলেছুর রহমান, লোকমান হোসেন, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি সুরাইয়া পারভীনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। বিদ্যালয় থেকে এই তথ্য জানা গেলেও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসারের কার্যালয় থেকে গত ১১ মার্চ, উমাশিঅ/ঝিকর/২০২৪/৬৭ নং স্মারকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে বিভিন্ন শ্রেণির সদস্য নির্বাচন সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে সকল সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এবারের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে খরচ হয়েছে মাত্র ৪১হাজার টাকা। সেটা ইতিমধ্যে সমুদয় টাকা পরিশোধ করেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক কুমার। তবে বিদ্যালয়ের নির্বাচন কেন্দ্রিক নগদ ৪১হাজার টাকার উপরে খরচ হল দায়িত্বে থাকা কর্মকর্তারা টাকা গ্রহণ করার পরও প্রতিদ্বন্দ্বিতার বিপরীতে কি করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় ? এটা কেমন ভূল! এবিষয়ে স্থানীয় সচেতন মহল ও অভিভাবক মহলে সমালোচনার ঝড় শুরু হয়েছে।
প্রধান শিক্ষক কার্তিক কুমার বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমার এখানের প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন। স্যারের উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্যারের সাথে যোগাযোগ করলে আপনারা সব তথ্য জানতে পারবেন। এছাড়াও নির্বাচনী ব্যায় সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, এখনো সঠিক ভাবে হিসেব কমপ্লিড করা হয়নি। তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমাকে বলেছিলেন ৪১হাজার টাকা খরচ হবে আমি সেটা তাকে পরিশোধ করেছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার কামরুজ্জামান মোঃ জাহাঙ্গীর হুসাইন মিঞা বলেন, আমার উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাহলে প্রতিবেদনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, হয়তো ভূল হতে পারে। আমার নিকট থাকা কাগজপত্র দেখে বলতে পারবো। ভূল হলে আমি সংশোধন করবো।

একই রকম সংবাদ সমূহ

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ

যশোরের ঝিকরগাছায় মহাসড়কের পাশের একটি বাঁশঝাড় থেকে আবু হুরাইরা মিম (২৫) নামেবিস্তারিত পড়ুন

রোদ, গরম আর হঠাৎ ঝড়: কেন এতো অস্থির দেশের আবহাওয়া?

সকালে তপ্ত রোদ আর ভ্যাপসা গরমে যখন জনজীবন ওষ্ঠাগত, ঠিক কয়েক ঘণ্টাবিস্তারিত পড়ুন

  • ঝিকরগাছায় অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকারক রং দিয়ে তৈরি হচ্ছে কেক
  • কলারোয়ায় বাস-নছিমনের সংঘর্ষ, নিহত-১
  • যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
  • যশোরের গদখালিতে বিশেষ পাঁচ দিবস ঘিরে ফুল বিক্রির লক্ষ্য ছুঁয়েছে শত কোটিতে
  • শংকরপুরে কৃষকের বছরের পরিশ্রম দুর্বৃত্তদের আগু*নে পুড়ে ছাই
  • ‘ফুলের রাজ্য’ যশোরের গদখালীতে ‘টিউলিপে’ সম্ভাবনার আভাস
  • যশোরের ঝিকরগাছায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
  • ঝিকরগাছায় বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
  • কীটনাশক ব্যবহারে সাধারণ ভুল ও এর প্রভাব: কৃষি বিপ্লবের সামনে বড় বাধা
  • সাংবাদিক পরিচয়ে প্রাণীসম্পদ অধিদপ্তরের ৭৫ টাকার বীজ ১২’শ টাকায় বিক্রি!
  • এনজিও’র লোন গ্রান্টারে শিক্ষিকার চেক ও ষ্ট্যাম্প নিয়ে প্রতারণার অভিযোগ
  • মালয়েশিয়ায় মৃ*ত্যুর ৭দিন পর বাগআঁচড়ার যুবকের ম*রদে*হ এলো বাড়িতে