রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছায় ক্ষতিগ্রস্ত ফুল চাষীদের মাঝে প্রণোদনা ঋণ বিতরণ

করোনাকালীন আর্থিক ক্ষতি হ্রাসকল্পে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর মাধ্যমে যশোরের ঝিকরগাছা উপজেলাধীন ফুল চাষীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর প্রণোদনা ঋণ বিতরণ অনুষ্ঠা্ন অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এ প্রণোদনা ঋণ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়েরর প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মনিরামপুর) আসনের জাতীয় সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য।

উপজেলার পানিসারাতে বাংলাদেশ –আমেরিকা সৌহার্দ্য ফুল বিপণন কেন্দ্রে বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসক মোঃ তামিজুল ইসলাম খানের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বিএম কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.)ডা. মো. নাসির উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যুগ্ম পরিচালক (সম্প্রসারণ ও বিশেষ প্রকল্প) কৃষিবিদ মো. আবদুল কাদের, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুল হক, থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসান, উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ সহ অনেকে।

একই রকম সংবাদ সমূহ

নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক

যশোরের নাভারণ হাইওয়ে থানা পুলিশের অভিযানে এক কেজি ২৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহবিস্তারিত পড়ুন

দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী

ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি দেশে এবং প্রশাসনের ভেতরেবিস্তারিত পড়ুন

১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুলবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জে বৈরী আবহাওয়ায় কাটা আমন ধানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক
  • বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
  • মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নি/হ/ত
  • মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘ*র্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের
  • শার্শায় এ বছর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজারে স্বস্তি : ক্রেতাদের মুখে হাসি
  • ​তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
  • যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস