শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছায় পেন ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালন

যশোরের ঝিকরগাছায় স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনের উদ্যোগে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় ঝিকরগাছা বি.এম হাইস্কুল মাঠের বিপরীতে অবস্থিত পেন ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের হলরুমে ঝিকরগাছা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপজেলা তথ্যসেবা অফিসার রোকসানা সুলতানা।

এসময় জনসচেতনতা বৃদ্ধিতে মাস্ক, লিফলেট এবং হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা হয়।

পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়ীতা মেঘনা ইমদাদের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন দেশসেরা সংগঠক ও জাগরণী সংসদের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার ঘোষ, সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার রেজাউল ইসলাম, পেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক টিমলিডার জুবায়ের বিন মকলেস, মোঃ রহমত উল্লাহ, হস্তশিল্প প্রশিক্ষক শাহনাজ পারভীন নিশু, শিক্ষক বিথী ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, আলোচনা সভা শেষে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের নির্দেশে পেন ফাউন্ডেশনের উদ্যোগে অংশগ্রহণকারীদের মাঝে মহামারী করোনা প্রতিরোধে সচেতনা বৃদ্ধিতে মাস্ক, লিফলেট এবং হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প

জীবনের প্রতিটি দিনই যেন তার কাছে নতুন এক সংগ্রামের গল্প। বয়স নব্বইয়েরবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত মণিরামপুর উপজেলায় ভেঙ্গে পড়া সড়ক ও ব্রীজের বিভিন্ন অংশবিস্তারিত পড়ুন

  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
  • ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!
  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ