টাঙ্গাইলের শাড়ির পাইকারি হাট চালু হলেও নেই ক্রেতা


মহামারি করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল টাঙ্গাইলের করটিয়া শাড়ি কাপড়ের পাইকারি হাট। কিন্তু বর্তমানে চালু হলেও কাঙ্ক্ষিত ক্রেতার দেখা নেই শাড়ির হাটে।
এর ফলে প্রতিটি শাড়ি ২শ থেকে ৩শ টাকা কম মূল্যে বিক্রি করতে হচ্ছে। তবে পোশাক শিল্পের মতো তাঁত শিল্পেও সরকারি প্রণোদনার দাবি সংশ্লিষ্টদের।
একদিকে করোনায় হাট বন্ধ ছিলো অপরদিকে ভয়াবহ বন্যায় তাঁত পল্লীর অধিকাংশ ঘরে পানি প্রবেশ করে মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। এছাড়াও অবিক্রিত লাখ লাখ টাকার উৎপাদিত শাড়ি নিয়ে চরম বিপাকে রয়েছে তাঁতী এবং ব্যবসায়ীরা। তাই বর্তমানে এ শিল্প বাঁচাতে সরকারি প্রণোদনার দাবি জানিয়েছে হাট ব্যবসায়ী মালিক সমিতি ও তাঁত মালিকদের।
করটিয়া কাপড়র হাট ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক মো. শাহজাহান আনসারী জানান, যদি তাঁতীদের সরকারি প্রনোদনা না দেওয়া হয় তাহলে এই ঐতিহ্য আর টিকে থাকবে না।
ব্যবসায়ীরা বলেন, করোনার আগে প্রতিহাটে ২শো থেকে ৩শো কোটি টাকার শাড়ি বিক্রি হলেও বর্তমানে হচ্ছে মাত্র ৫০ কোটি টাকার শাড়ি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির ঐক্যবদ্ধ থাকতে, একক প্রার্থী রাখতে ও যেন কোনোবিস্তারিত পড়ুন

নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন


