বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টাঙ্গাইলে বলাৎকারের অভিযোগে ২ মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

টাঙ্গাইলের ঘাটাইলে বলাৎকারের অভিযোগে দুই মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাদের মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়। বলাৎকারের শিকার দুই শিশু ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

গ্রেপ্তারকৃত শিক্ষক হলেন, গোপালপুর উপজেলার শরিয়তপুর গ্রামের হেকম আলীর ছেলে রমিজুল (২২) ও ভূঞাপুর উপজেলার নিকরাইল গ্রামের মৃত তারা মিয়ার ছেলে খায়রুল (২২)।

এ বিষয়ে ঘাটাইল থানার পুলিশের উপপরিদর্শক মো. মতিউর রহমান জানান, বলাৎকারের শিকার ওই দুই শিশুশিক্ষার্থী নির্যাতনের বিষয়টি পরিবারকে জানায়। পরে তাদের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়। অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে মাদ্রাসা থেকে শিক্ষক রমিজুল ও খায়রুলকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে ঘাটাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে এবং অভিযুক্ত শিক্ষকদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর