শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টিকা নেওয়ার পরও যে ৫ ভুলে হতে পারে করোনা

কোভিড টিকা গ্রহণের পরেও অনেকেই করোনায় আক্রান্ত হতে পারেন। এমনকি যারা ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন; তারাও হতে পারেন সংক্রমিত।

বিশেষজ্ঞদের মতে, কোভিড ভ্যাকসিনগুলো ভাইরাসের বিস্তার এবং এর গুরুতর প্রভাব কমাতে পারলেও কোভিডের সংক্রমণ পুরোপুরিভাবে রোধ করতে পারে না।

তাই টিকা গ্রহণের পরেও করোনা সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে। তবে যারা টিকা নেননি; তাদের তুলনায় আপনার লক্ষণ বা সমস্যা কম হবে।

তাই কোভিড টিকা নেওয়ার পরেও সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। জেনে নিন ভ্যাকসিন নেওয়ার পরেও যে ৫ ভুলে হতে পারে করোনা সংক্রমণ-

মাস্ক না পরা

ভ্যাকসিন নেওয়ার পরে কোভিড সংক্রমণ আর হবে না! এমন ধারণা সম্পূর্ণ ভুল। কারণ টিকা গ্রহণের পরেও আপনি সম্পূর্ণ সুরক্ষিত নন।

ভ্যাকসিন সংক্রমণের সম্ভাবনা অনেকাংশে হ্রাস করে ঠিকই। তবে ভাইরাস থেকে একেবারে সুরক্ষিত রাখতে পারে না। তাই মাস্ক ছাড়াই কখনোই বাইরে যাবেন না।

ইমিউনিটি কম

যাদের শরীরে রোগ প্রতিরোধ কম; তাদের ঝুঁকি বেশি। গবেষণা এমনটিই বলছে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী; তাদের জন্য ভ্যাকসিন খুবই কার্যকরি। তবে যাদের ইমিউনিটি কম; তাদের ক্ষেত্রে ভ্যাকসিনগুলো পুরোপুরি সুরক্ষা দিতে পারে না।

সামাজিক দূরত্ব না মানা

দ্বিতীয় ঢেউয়ের পর করোনার তৃতীয় ঢেউ আসার কথাও শোনা যাচ্ছে। তাই সচেতন থাকা উচিত। টিকা নেওয়ার পরেও বিয়ে, পার্টি বা বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানেও সামাজিক দুরত্ব মানা জরুরি।

ভ্রমণ এড়িয়ে চলা

ভ্যাকসিন নেওয়ার পর যেখানে খুশি সেখানে ঘুরতে যেতে পারবেন, এমন ধারণা ভুল। দীর্ঘ দূরত্বে ভ্রমণ করা উচিত নয় এখন। কোভিডের ডেল্টা ভেরিয়েন্ট বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। তাই সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করা উচিত।

বয়স এবং লিঙ্গ

বেশ কয়েকটি গবেষণায় জানা গেছে, নারী এবং বৃদ্ধদের করোনায় আক্রান্ত হলে গুরুতর অবস্থার মুখোমুখি হওয়ার ঝুঁকি বেশি। তাই টিকা নেওয়ার পরও স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিত করুন।

সূত্র: বোল্ডস্কাই/টাইমস অব ইন্ডিয়া

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী

তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ‘জাতা’
  • ইবাদত কবুল হওয়ার ৪ শর্ত