শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডাক্তার সংকটে কলারোয়া হাসপাতাল, চিকিৎসাসেবা ব্যাহত

মোস্তফা হোসেন বাবলু: সাতক্ষীরার কলারোয়া উপজেলা হাসপাতালে ডাক্তার সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। উপজেলার সাড়ে ৩ লক্ষ লোকের একমাত্র চিকিৎসা সেবার কেন্দ্র হল এই হাসপাতাল। তবে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৩৩ জন ডাক্তারের পদ থাকলেও বর্তমানে মাত্র ৫ জন ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা চলছে। এতে রোগীরা ভোগান্তিতে পড়ছেন। মাসের পর মাস এমন বেহাল অবস্থা চললেও সমাধানের আলো দেখা যাচ্ছে না এই হাসপাতালে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা হাসপাতাল ও ইউনিয়নের ক্লিনিকের সহকারী সার্জন, মেডিক্যাল অফিসার, ডেন্টাল সার্জন, বিশেষজ্ঞ চিকিৎসক, গাইনি ও শিশু চিকিৎসক, ১২টি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত মেডিক্যাল অফিসারসহ অন্যান্য বিভাগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট পদ রয়েছে ৩৩ টি।

এদের মধ্যে ইউনিয়ন বর্তমানে ০৮ জন কর্মরত আছেন। এদের মধ্যে ৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৮ জন ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স। এদের একজন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা (টিএইচও), দুজন মেডিক্যাল অফিসার ও একজন বিডিএস ডেন্টাল সার্জন। তবে টিএইচও’কে সর্বদা প্রশাসনিক ও দাফতরিক বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়। আর শুধুমাত্র দাঁতের চিকিৎসায় নিয়োজিত থাকেন ডেন্টাল সার্জন। ফলে মাত্র ৫ জন মেডিক্যাল অফিসার দিয়েই সামগ্রিক চিকিৎসাসেবা করাতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

হাসপাতাল সূত্র আরও জানায়,৫ জনের মধ্যে ২ জন চিকিৎসক হলেন আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. শফিকুল ইসলাম ও ১জন টিএইচও ডাক্তার মাহবুবুর রহমান সান্টু।

আর ৩ জন চিকিৎসক নিয়মিত আউটডোর চিকিৎসা, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা, জরুরি বিভাগসহ সামগ্রিক চিকিৎসাসেবা দিচ্ছেন।মাঝে মধ্যে আউটডোরে রোগীর সংখ্যা অতিরিক্ত হলে দু’জন ডাক্তারের পাশাপাশি টিএইচও’কেও আউটডোরে চিকিৎসাসেবা দিতে দেখা যায়। তাদের (ডাক্তার) বিশেষ কারণে ছুটিতে থাকলে রোগীদের ভোগান্তিতে পড়তে হয়। সবমিলিয়ে এই সরকারি হাসপাতালে ডাক্তার নিয়োগ জরুরি হয়ে পড়েছে।

এ বিষয়ে আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা.শফিকুল ইসলাম বলেন, চিকিৎসক সংকটে রোগীরা যেমন বিড়ম্বনায় পড়ছেন ঠিক তেমনি নিজেরাও ভোগান্তি পড়ছি। এখানে ডাক্তার পদায়নের বিকল্প নেই।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাক্তার মাহবুবর রহমান বলেন, ‘ডাক্তার ছাড়া আমরা চলতে পারছি না। জরুরি ভিত্তিতে এখানে ডাক্তার প্রয়োজন।’

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নিয়ামত আলী, মোজাম্মেল হক,হাসিনা বানুসহ অনেকে জানান- সরকারি হাসপাতালে এসেছেন বড় ডাক্তার দেখাবেন বলে। কিন্তু ডাক্তার সংকট চরমে। হাসপাতাল ছাড়া বর্তমানে প্রাথমিক স্বাস্থ্যসেবা নেওয়ার অন্যতম উপযুক্ত জায়গা হলো ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো।

সাধারণ রোগীরা জানান, হাসপাতালে ওয়ার্ড বয়, নার্স দিয়ে চলছে কাটা-ছেঁড়া ব্যান্ডেজের কাজ। সিজারসহ অন্যান্য অপারেশন বন্ধ রয়েছে। এক্সরে, প্যাথলজি চলছে ধুকে ধুকে।মাসের পর মাস এই সংকট থাকলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ না নেওয়ার বিষয়টি উদ্বেগজনক। বিষয়টি নিরসনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের দায়িত্ববান হওয়ার অনুরোধ জানিয়েছে সচেতন মহল।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত